পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি : দক্ষিণ পূর্ব রেলওয়ের আদ্রা বিভাগে এক সপ্তাহব্যাপী রোলিং ব্লক কর্মসূচির জেরে একাধিক লোকাল ও এক্সপ্রেস ট্রেনের চলাচলে বড়সড় পরিবর্তন আনা হয়েছে। রেল সূত্রে জানা গিয়েছে, ইঞ্জিনিয়ারিং, টিআরডি (TRD) এবং সিগন্যাল ও টেলিকমিউনিকেশন বিভাগের প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ কাজের জন্য ১১ মে থেকে ১৭ মে পর্যন্ত এই যৌথ রোলিং ব্লক চলবে। এর ফলে বিভিন্ন ট্রেন বাতিল, আংশিকভাবে চলাচল এবং পথ পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
