যাত্রী সুবিধা আরও বাড়াতে আপ লাইনে ০৩৫৩৯ অণ্ডাল–সাঁইথিয়া মেমু স্পেশ্যাল একটি ট্রেন চালু করা হচ্ছে। এই স্পেশ্যাল ট্রেনটি অণ্ডাল থেকে সকাল ১০:১৫ মিনিটে রওনা দেবে। এরপর কাজোরাগ্রাম (১০:২২/১০:২৩), সিদুলি (১০:২৯/১০:৩০), উখড়া (১০:৩৪/১০:৩৫), পাণ্ডবেশ্বর (১০:৪৩/১০:৪৫), ভীমগড়া জংশন (১০:৪৯/১০:৫০), পাঁচরা (১০:৫৬/১০:৫৭), দুবরাজপুর (১১:০২/১১:০৩), চিনপাই (১১:০৮/১১:০৯), কচুজোড় (১১:১৪/১১:১৫), সিউড়ি (১১:২৩/১১:২৫), কুনুরি (১১:৩২/১১:৩৩) ও মহিষাদহরি (১১:৩৭/১১:৩৮) স্টেশনে নির্দিষ্ট সময়ে থেমে দুপুর ১২:১৫ মিনিটে সাঁইথিয়ায় পৌঁছবে।
