Last Updated:
Indian Railways: উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে ৩০ এপ্রিল ২০২৬ তারিখ থেকে তার নেটওয়ার্কের অধীনে বেশ কিছু অতিরিক্ত মেল/এক্সপ্রেস, প্যাসেঞ্জার, ডিএমইউ এবং দীর্ঘ দূরত্বরে ট্রেনের সময়সূচিতে একটি গুরুত্বপূর্ণ সংশোধনমূলক পদক্ষেপ গ্রহণ করেছে।
গুয়াহাটি: উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে ৩০ এপ্রিল ২০২৬ তারিখ থেকে তার নেটওয়ার্কের অধীনে বেশ কিছু অতিরিক্ত মেল/এক্সপ্রেস, প্যাসেঞ্জার, ডিএমইউ এবং দীর্ঘ দূরত্বরে ট্রেনের সময়সূচিতে একটি গুরুত্বপূর্ণ সংশোধনমূলক পদক্ষেপ গ্রহণ করেছে। সময়ানুবর্তিতা উন্নীতকরণ, ট্রেন পরিচালন ব্যবস্থাকে সুশৃঙ্খল করা এবং অসম, উত্তর-পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্য, পার্শ্ববর্তী অঞ্চল ও তার বাইরের যাত্রীদের অধিকতর সুবিধা প্রদানের চলমান প্রচেষ্টার অংশ হিসেবে ৮০টিরও অধিক ট্রেন পরিষেবার জন্য সংশোধিত সময়সূচি চালু করা হয়েছে। এই পরিবর্তনগুলো উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের দিকে ও সেখান থেকে চলাচলকারী বহু সংখ্যক গুরুত্বপূর্ণ ট্রেনকে অন্তর্ভুক্ত করে।
যেগুলি উল্লেখযোগ্য ট্রেনের সময়সূচি সংশোধন করা হয়েছে, সেগুলোর মধ্যে ১২০৮৭/১২০৮৮ নাহরলগুন-গুয়াহাটি শতাব্দী এক্সপ্রেস, ২০৫০১/২০৫০২ আনন্দ বিহার-আগরতলা তেজস রাজধানী এক্সপ্রেস, ১২৪২৩/১২৪২৪ ডিব্রুগড়-নিউ দিল্লি রাজধানি এক্সপ্রেস, ১৫৬৪১/১৫৬৪২ শিলচর-নিউ তিনসুকিয়া এক্সপ্রেস, ১৫৬৬৯/১৫৬৭০ গুয়াহাটি-ডিব্রুগড় এক্সপ্রেস এবং ১৫৬৭৫/১৫৬৭৬ গুয়াহাটি-নিউ জলপাইগুড়ী ইন্টারসিটি এক্সপ্রেস রয়েছে।
গুয়াহাটি, কামাখ্যা, লামডিং, নিউ হাফলং, বদরপুর, ডিব্রুগড়, নিউ তিনসুকিয়া, রঙিয়া, শিলচর এবং আগরতলা-সহ গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতেও সংশোধিত সময়গুলি কার্যকর করা হয়েছে। এই জোনের বিভিন্ন অংশ জুড়ে উন্নত সংযোগ এবং ট্রেনের সুগম চলাচল নিশ্চিত করার জন্য, অসম ও ত্রিপুরার বেশ কিছু প্যাসেঞ্জার ও ডিএমইউ পরিষেবার সময়সূচিও পরিবর্তন করা হয়েছে।
সংশোধিত সময়সূচিগুলো পরিচালনগত অপেক্ষা কমাতে, বিভিন্ন অংশের মধ্যে চলাচল সময় ব্যবস্থাপনা উন্নত করতে এবং কম ও দীর্ঘ দূরত্বের পরিষেবায় ভ্রমণকারী যাত্রীদের জন্য অধিকতর সময়ানুবর্তিতা নিশ্চিত করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। এই পরিবর্তনগুলো গুরুত্বপূর্ণ জংশন ও টার্মিনালগুলোতে উন্নত সংযোগ বজায় রাখতে সহায়তা করার পাশাপাশি, উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের ট্রেন পরিচালনার সামগ্রিক দক্ষতা বৃদ্ধিতেও উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।
Kolkata,West Bengal
