Last Updated:
এই হামলা ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলতে থাকা সংঘর্ষের একটি বড় ধরনের উত্তেজনাপূর্ণ মোড়। গত সপ্তাহে যুদ্ধবিরতি চুক্তি ভেঙে পড়ার পর থেকেই দুই পক্ষের মধ্যে সংঘাত আরও তীব্র হয়ে উঠেছে।
আম্মান: ইরানের ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলায় শুক্রবার জর্ডানে দুই মার্কিন সেনা নিহত হয়েছেন এবং আরও একজন এখনও নিখোঁজ রয়েছেন। শনিবার এই তথ্য জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (CENTCOM)।
এক্স-এ (X) প্রকাশিত এক বিবৃতিতে মার্কিন বাহিনী জানিয়েছে, আমেরিকা ও তাদের মিত্র বাহিনী হামলা প্রতিহত করার সময় এই হতাহতের ঘটনা ঘটে। বিবৃতিতে আরও বলা হয়েছে, চার মার্কিন সেনাসদস্যকে চিকিৎসার জন্য জর্ডানের হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল এবং পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়া, সামান্য আহত হয়ে চিকিৎসা নেওয়া অন্যান্য সেনাসদস্যরা আবারও দায়িত্বে ফিরে গিয়েছেন। সর্বশেষ এই মৃত্যুর ঘটনায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে নিহত মার্কিন সেনাসদস্যের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬-তে, আর ৪৩০ জনেরও বেশি আহত হয়েছেন।
বিবৃতিতে বলা হয়েছে, “১৭ জুলাই জর্ডানে মার্কিন সেন্ট্রাল কমান্ড (CENTCOM) ও মিত্র বাহিনী ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করার সময় দুই মার্কিন সেনাসদস্য যুদ্ধক্ষেত্রে নিহত হন। এছাড়া, আরও একজন সেনাসদস্য বর্তমানে নিখোঁজ রয়েছেন।”
পরিবারের প্রতি সম্মান জানিয়ে নিহত সেনাসদস্যদের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী।
CENTCOM আরও জানিয়েছে, “চার মার্কিন সেনাসদস্যকে চিকিৎসার জন্য জর্ডানের হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। পরে তাঁদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। সামান্য আহত হয়ে যাঁদের চিকিৎসা করা হয়েছিল, তাঁরা আবারও দায়িত্বে ফিরে গেছেন। নিহত সেনাসদস্যদের পরিবারের প্রতি সম্মান জানিয়ে, তাঁদের নিকটাত্মীয়দের আনুষ্ঠানিকভাবে জানানো না হওয়া পর্যন্ত, অর্থাৎ অন্তত ২৪ ঘণ্টা পর্যন্ত, নিহত সেনাসদস্যদের পরিচয়-সহ অতিরিক্ত কোনও তথ্য প্রকাশ করা হবে না।”
CENTCOM Statement on Recently Fallen, Missing U.S. Service Members
TAMPA, Fla. — On July 17, two U.S. service members in Jordan were killed in action as U.S. Central Command (CENTCOM) and partner forces defended against Iranian ballistic missile and drone attacks. Additionally,…
— U.S. Central Command (@CENTCOM) July 18, 2026
মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের:
CENTCOM-এর এই বিবৃতি এমন সময়ে এসেছে, যখন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (IRGC) দাবি করেছে যে তারা জর্ডানের আল আজরাক (Al Azraq)-এ অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন শনিবার দাবি করেছে, জর্ডানে চালানো ওই মিসাইল ও ড্রোন হামলায় অন্তত দুটি আমেরিকার যুদ্ধবিমান এবং আরও তিনটি সামরিক বিমান ধ্বংস হয়েছে।
Kolkata,West Bengal
