Last Updated:
Jalpaiguri News: একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি বাইকের ওপরে পড়ে যায়। আর সেই সময় একটি ডাম্পার এসে তাঁদের পিষে দিয়ে চলে যায়। এশিয়ান হাইওয়েতে এই দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে একজনের। ঘটনায় গুরুতর আহত হয়েছেন আর এক বাইক চালক।
জলপাইগুড়ি, সুরজিৎ দে: ধূপগুড়ির কাছে ১২ থেকে ১৫ কিলোমিটার রাস্তা যেন মরন ফাঁদ। মাঝে মধ্যেই এই রাস্তায় দুর্ঘটনার জেরে প্রাণহানি, আহত হওয়ার মতো ঘটনা সামনে আসে। তেমনই মর্মান্তিক দুর্ঘটনা আবার সামনে এল। জানা গিয়েছে, এদিন একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি বাইকের ওপরে পড়ে যায়। আর সেই সময় একটি ডাম্পার এসে তাঁদের পিষে দিয়ে চলে যায়।
এশিয়ান হাইওয়েতে এই দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে একজনের। ঘটনায় গুরুতর আহত হয়েছেন আর এক বাইক চালক। মঙ্গলবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে ধূপগুড়ির হরি মন্দির সংলগ্ন এশিয়ান হাইওয়ে ৪৮-এ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন দুটি বাইক ধূপগুড়ির দিকে যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে দুটি বাইকের সংঘর্ষ হয়।
স্থানীয় বাসিন্দা রাজেন রায় বলেন, মাঝেমধ্যেই ধুপগুড়ি থেকে ঠাকুরপাট পর্যন্ত রাস্তায় দুর্ঘটনা সামনে আসে। পুলিশের নজরদারির একটু অভাব রয়েছে এই রাস্তার ওপরে। রাস্তার এক অংশ দখল করে থাকে গাড়ি। যে কারণে রাস্তাটি সংকীর্ণ হয়ে যায়। তাই চলাচলের সময় সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। সেদিকে নজর দেওয়া উচিত প্রশাসনের। যদিও এখনও পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। পুলিশ মৃত ব্যক্তির নাম পরিচয় জানার চেষ্টা করছে। পাশাপাশি ঘাতক ডাম্পারটির খোঁজ চালানো হচ্ছে।
Jalpaiguri,Jalpaiguri,West Bengal
Jalpaiguri News: চোখের পলকে শেষ হয়ে গেল সব, ডাম্পারের তলায় পড়ে প্রাণ গেল বাইক চালকের! আহত আরও এক, নজরদারি নিয়ে প্রশ্ন
