Last Updated:
Jan Dhan Account: ১২ বছর পূর্ণ করেছে PM Jan Dhan Yojana। জনধন অ্যাকাউন্টের সংখ্যা প্রায় চার গুণ বেড়ে ৫৯.০৯ কোটিতে পৌঁছেছে। একইসঙ্গে আমানত বেড়েছে প্রায় ২০ গুণ, যা দেশের আর্থিক অন্তর্ভুক্তিতে এই প্রকল্পের গুরুত্ব তুলে ধরেছে।
২০১৪ সালে ভারতের আর্থিক অন্তর্ভুক্তির জাতীয় মিশন হিসেবে চালু হওয়া প্রধানমন্ত্রী জনধন যোজনা (PMJDY) ১২ বছর পূর্ণ করেছে। দেশের আর্থিক ব্যবস্থার আওতার বাইরে থাকা এবং পর্যাপ্ত পরিষেবা না পাওয়া মানুষকে আনুষ্ঠানিক আর্থিক ব্যবস্থার সঙ্গে যুক্ত করার প্রচেষ্টায় এই প্রকল্পটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে উঠে এসেছে।
