জানা গিয়েছে, ১০০ দিনের কাজের পরিষেবাও আজ থেকে জনকল্যাণ শিবিরে পাচ্ছেন সাধারণ মানুষ। প্রথমদিনে না পেলেও দ্বিতীয়দিন থেকে মিলছে বার্ধক্য ভাতা, বিধবা ভাতার সংক্রান্ত যাবতীয় পরিষেবা। বর্তমানে মোট ৫৭ ধরণের পরিষেবা দেওয়া হচ্ছে জনকল্যাণ শিবির থেকে।
বাংলার জেলায় জেলায় এখনও পর্যন্ত ২০৪৩ ক্যাম্প হয়েছে মঙ্গলবার পর্যন্ত। আজ ফলতায় জনকল্যান শিবিরের অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা জেলা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ ঘোষণাও এই মঞ্চ থেকে রাখতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
১. অন্নপূর্ণা যোজনার আবেদনে সম্পূর্ণ রূপে সহায়তা
২. আয়ুষ্মান ভারত প্রকল্পে নাম নথিভুক্তির আবেদন
৩. প্রধানমন্ত্রী জনধন যোজনা, পিএম জীবন জ্যোতি বিমা যোজনা, অটল পেনশন যোজনায় আবেদন
৪. কন্যাশ্রী/বেটি বচাও বেটি পড়াও, সুকন্যা সমৃদ্ধি যোজনা
৫. পিএম মৎস্য সম্পদ যোজনা, পিএম গরিব কল্যাণ যোজনা, রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা-১, পিএম উজ্জ্বলা যোজনা
৬. শিক্ষাশ্রী, মেধাশ্রী, তপশিলি বন্ধু, শ্রমিক কল্যাণ প্রকল্প-সহ একাধিক পরিষেবা থাকবে
৭. পিএম বিশ্বকর্মা যোজনা
৮. ১০০ দিনের কাজ
৯. বার্ধক্যভাতা, বিধবা ভাতার সহায়তা
-সহ আরও রাজ্য সরকারি এবং কেন্দ্রীয় সরকারি যোজনার আবেদন করা যাবে এই জনকল্যাণ শিবিরে৷