Last Updated:
Kalyan Banerjee: ২১ জুলাইয়ের সভার মঞ্চে প্রকাশ্য বচসার পর ফের বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি নিশানা করে তিনি বলেন, “দিদি দল তৈরি করেছে, দিদিই শেষ করবে।” পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়েও ক্ষোভ উগরে দেন তৃণমূল নেতা
কলকাতা: গতকাল, ২১ জুলাইয়ের মঞ্চে প্রকাশ্যেই বেধেছিল বাদানুবাদ৷ বুধবার,সাংবাদিক বৈঠক করে কল্যাণের দাবি, ‘তাঁকে অপমান করেছেন মমতা’৷ সরাসরি দুষলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে৷ মমতার হাত কি এবার ছেড়ে দেবেন কল্যাণও? গতকালের পর থেকেই জল্পনা তুঙ্গে৷
বুধবার কল্যাণ বলেন, ‘‘বিজেপির বিরুদ্ধে লড়াইটা আমি করব এবং দলের থেকে করব। এদের মতো আমি নই যে ৮০ জন চলে গিয়েছে বা ২০ জন চলে গিয়েছে। দরকার হলে দলের মধ্যে ঝগড়া করেও করব। আমিও কাল থেকে অনেক টেক্সট পাচ্ছি, অনেক মেসেজ পাচ্ছি, অনেক ফোন পাচ্ছি ‘দাদা, দল ছেড়ে যাবেন না’। আমি ছেড়ে যাব কেন? কিন্তু দিদিকে বুঝতে হবে। দিদি যদি এখনও না বুঝতে চান, তাহলে দিদি দল তৈরি করেছে, দিদিই দল শেষ করবে, আর কিছু বলার নেই আমার।’’
অভিষেকের উপরেও ক্ষোভ উগরে দিলেন কল্যাণ৷ তিনি বলেন, ‘‘দিদিকে এও বলেছি, যাদের আপনার যত নেতা আছে না এখানে, যাদের যাদের বক্তৃতা গিয়েছেন, তারা একটাও গত দু’মাস, আড়াই মাসে যায়নি কোথাও৷ অভিষেক বন্দ্যোপাধ্যায় এত বড় লিডার, তো দু মাস, আড়াই মাস ঘুরলো না কেন? শোভনদেব চ্যাটার্জি এত বড় লিডার, ঘুরলো না কেন? দিদির কথায় যারা এত বড় বড় লোক, তারা ঘুরল না কেন? আমি তো ঘুরেছি সমস্ত রিস্ক নিয়ে। আর দিদি এত ঘন ঘন বিরক্ত হলে হবে না।
‘‘দিদির যদি মনে হয় অভিষেক এসে বসে আছে কেন, এটা যদি দিদির বিরক্তির কারণ হয়, তাহলে আমাদেরকে ছেড়ে ভাল শুধু অভিষেকদেরকে নিয়ে থাকুক দিদি তাহলে। বাংলার কোটি কোটি মানুষ আর লক্ষ লক্ষ তৃণমূল কংগ্রেসের ওয়ার্কারের জন্য মমতা দি বাংলার নেত্রী হয়েছেন। কোনও রক্তের সম্পর্কের লোকের জন্য মমতা বাংলার নেত্রী হননি। এবং সেই লড়াইয়ের দীর্ঘকালের সাথী আমি’’, মমতাকে সরাসরি আক্রমণ কল্যাণের৷
Kolkata,West Bengal
