Last Updated:
Katwa Lelin Sarani Renamed: কাটোয়া পুরসভার এক বিতর্কিত অথচ ঐতিহাসিক সিদ্ধান্তে বদলে গেল শহরের চেনা মানচিত্র। সোমবার এক বিশেষ কর্মসূচীর মাধ্যমে ঐতিহ্যবাহী একটি সরণিকে বাংলার বিশিষ্ট শিক্ষাবিদের স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গ করা হল, যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
কাটোয়া, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: কোনও শহরের রাস্তার নাম শুধুমাত্র একটি পরিচয় নয়, বরং সেই শহরের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং সময়ের পরিবর্তনেরও প্রতিচ্ছবি। কাটোয়া শহরের অন্যতম পরিচিত রাস্তা, যা এতদিন ‘লেলিন সরণি’ নামে পরিচিত ছিল, সেটি এদিন সোমবার থেকে ‘শ্যামাপ্রসাদ সরণি’ নামে পরিচিত হল। ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে তাঁর আবক্ষ মূর্তি উন্মোচনের পাশাপাশি এই ঐতিহাসিক সিদ্ধান্ত কার্যকর করা হয়। কাটোয়া পুরসভা মোড়ে আয়োজিত অনুষ্ঠানে প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক, জনপ্রতিনিধি, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজের বিভিন্ন স্তরের মানুষ এবং বহু সাধারণ নাগরিক উপস্থিত ছিলেন।
উপস্থিত বক্তাদের বক্তব্যে উঠে আসে, ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় শুধুমাত্র একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না, তিনি ছিলেন একজন প্রখ্যাত শিক্ষাবিদ, দূরদর্শী চিন্তাবিদ এবং বাংলার গর্ব। তাঁর আদর্শ, দেশপ্রেম ও জনসেবার মানসিকতা আজও বহু মানুষের কাছে অনুপ্রেরণা। তাই শহরের একটি গুরুত্বপূর্ণ রাস্তার নাম তাঁর নামে উৎসর্গ করাকে তাঁরা যথার্থ সম্মান প্রদর্শন বলেই মনে করছেন। নাম পরিবর্তনের এই সিদ্ধান্তকে ঘিরে শহরের রাজনৈতিক ও সামাজিক মহলেও ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
Barddhaman (Bardhaman),Barddhaman,West Bengal
