Last Updated:
West Bengal Assembly Election 2026 Phase 2 Voting: রাজ্যসভায় সাংসদ হওয়ার পর প্রথমবার ভোট দিলেন টলি ক্যুইন কোয়েল মল্লিক। প্রতিবারের মতো এবারও সঙ্গে ছিলেন বাবা রঞ্জিত মল্লিক ও মা দীপা মল্লিক।
কলকাতা: রাজ্যসভায় সাংসদ হওয়ার পর প্রথমবার ভোট দিলেন টলি ক্যুইন কোয়েল মল্লিক। প্রতিবারের মতো এবারও সঙ্গে ছিলেন বাবা রঞ্জিত মল্লিক ও মা দীপা মল্লিক।
ভোটার তালিকায় কোয়েলের নাম রুক্মিণী মল্লিক। গণতান্ত্রিক অধিকার প্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন কোয়েল। তাই কোনওবার ভোট মিস করেন না।
তবে রঞ্জিত মল্লিকের আক্ষেপ এ বছর বহু মানুষ ভোট দিতে পারেননি। SIR এর তোর জন্য বহু মানুষ এবার ভোটদান থেকে বঞ্চিত হয়েছেন। ৬০ বছর ধরে তিনি ভোট দিচ্ছেন কিন্তু এরকম ভোট তিনি দেখেননি। তাই মন খারাপ রঞ্জিত মল্লিকের।
বাংলার কুরুক্ষেত্রে আজ, ২৯ এপ্রিল, শেষ ভোট যুদ্ধ। বুধবার দ্বিতীয় দফার ভোটে ৭ জেলার ১৪২ আসনে ভোটগ্রহণ। মূলত তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির লড়াই। SIR নাম বাদের পর কোন ফুলে মতুয়াদের সমর্থন? চোরাস্রোতে ভর করে কি জমি পাবে হাত-কাস্তে? দ্বিতীয় দফার ভোটযুদ্ধে কতটা ফ্যাক্টর হবে ISF? আজ সকাল সাতটা থেকে দক্ষিণবঙ্গের ৭ জেলায় শেষ দফার ভোটগ্রহণ চলছে। রয়েছে কড়া নিরাপত্তা৷ সকাল থেকে এখনও পর্যন্ত কোনও অশান্তির ঘটনা ঘটেনি৷
Kolkata,West Bengal
