Last Updated:
Actor Jeet Vote: রাজনীতি থেকে অনেকটা দূরে থাকেন জিৎ৷ তিনি কোনও দিনই রাজনীতিতে আসতে চান না এবং রাজনীতি তিনি কোনও ভাবে বোঝেন না বলেই দাবি করেছেন বারবার৷
কলকাতা: ভোট দিলেন টলিউড সুপারস্টার জিৎ৷ সপরিবারে তিনি ভোট দিলেন৷ দুপুর ১১ নাগাদ তিনি ভোট দিলেন নিজের কেন্দ্র৷ জিতের কেন্দ্র রাসবিহারী৷ ভোট গ্রহণ কেন্দ্র ছিল সারদা আশ্রম বালিকা বিদ্যালয়৷ বুথ নম্বর ছিল ২৯৷ স্ত্রী মোহনা ও পরিবারের সদস্যদের নিয়ে নিউ আলিপুরের ভোটকেন্দ্রে সপরিবারে ভোট দিলেন জিৎ৷
অভিনেতা ভোট দিয়ে বেরিয়ে আসতে শুরু হইচই! জিতকে ঘিরে ধরেন তাঁর ভক্তরা৷ সুপারস্টারের সঙ্গে ছবি তুলতে ব্যস্ত হন তাঁরা৷ ভোট দিয়ে বেরিয়ে আসতেই ঘিরে ধরলেন ভক্তরা!সুপারস্টার জিতের সঙ্গে সেলফি তোলার হিড়িক৷ তাঁদের নিরাশ করেননি জিৎ-ও৷ সকলের সঙ্গে হাসি মুখে সেলফি তুললেন অভিনেতা৷ কথা বললেন সাংবাদিকদের সঙ্গেও৷
এর আগে ভোট দিয়েছেন তারকা পরিচালক রাজ চক্রবর্তী৷ সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়৷ ভোট দিয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়৷ বাবা রঞ্জিত মল্লিককে নিয়ে ভোট দিয়েছেন কোয়েল মল্লিকও৷ রাজ, রচনা, কোয়েল, এরা সকলেই অভিনেতা-পরিচালকের পাশাপাশি তৃণমূলের সাংসদ-বিধায়কও৷ রাজ এবারের তৃণমূল প্রার্থীও বটে৷ তবে রাজনীতি থেকে অনেকটা দূরে থাকেন জিৎ৷ তিনি কোনও দিনই রাজনীতিতে আসতে চান না এবং রাজনীতি তিনি কোনও ভাবে বোঝেন না বলেই দাবি করেছেন৷
ভোট দিতে এসেও দিতে পারলেন না তৃণমূলের বিদায়ী বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী৷ সকালবেলায় সস্ত্রীক ভোট দিতে ভোটকেন্দ্রে আসেন অভিনেতা৷ চারুচন্দ্র কলেজে এসে ইভিএম খারাপ থাকায় ভোট দিতে পারলেন না অভিনেতা ও বিদায়ী বিধায়ক চিরঞ্জিত। তবে ইভিএম ঠিক হলেই, তিনি আবার সময় করে আসবেন ভোট দিতে৷ চিরঞ্জিত বললেন, ভোটিং মেশিন ঠিক হলে ঘুরে তাঁকে আবার পরে আসতে হবে।
বাংলার কুরুক্ষেত্রে আজ, ২৯ এপ্রিল, শেষ ভোট যুদ্ধ। দ্বিতীয় দফার ভোটে ৭ জেলার ১৪২ আসনে ভোটগ্রহণ। মূলত তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির লড়াই। SIR নাম বাদের পর কোন ফুলে মতুয়াদের সমর্থন? চোরাস্রোতে ভর করে কি জমি পাবে হাত-কাস্তে? দ্বিতীয় দফার ভোটযুদ্ধে কতটা ফ্যাক্টর হবে ISF? আজ সকাল সাতটা থেকে দক্ষিণবঙ্গের ৭ জেলায় শেষ দফার ভোটগ্রহণ চলছে। রয়েছে কড়া নিরাপত্তা৷
Kolkata,West Bengal
