Last Updated:
Kolkata illegal parking: শহরে বেআইনি পার্কিং রুখে কড়া পদক্ষেপ করল লালবাজারের। পার্কিং এলাকার বাইরে এবং নো পার্কিং জোনে পার্কিং করলেই জরিমানা। ৫০০ টাকা করে জরিমানা করা হবে বলে জানা গিয়েছে।
কলকাতা: শহরে বেআইনি পার্কিং রুখে কড়া পদক্ষেপ করল লালবাজারের। ট্রাফিক বিভাগের কর্তাদের সঙ্গে বৈঠকে একাধিক নির্দেশ দিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার।
লালবাজার সূত্রে দাবি, বেআইনি পার্কিং নিয়ে বিশেষ অভিযান শুরু করা হয়েছে। ২৭টি ট্রাফিক গার্ডেই এই অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতা পুরসভা অনুমোদিত পার্কিং জোনের বাইরে পার্কিং করা যাবে না বলে জানা গিয়েছে।
সেই সঙ্গে অনুমোদন ছাড়া কেউ বা কারা টাকার বিনিময়ে রাস্তায় গাড়ির পার্কিং করাচ্ছে, তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পার্কিং এলাকার বাইরে এবং নো পার্কিং জোনে পার্কিং করলেই জরিমানা। ৫০০ টাকা করে জরিমানা করা হবে বলে জানা গিয়েছে। অনুমোদিত পার্কিং জোনে ওয়ান লাইন পার্কিং করতে হবে, দুটো লাইন করা যাবে না
পুরসভার অনুমোদন প্রাপ্ত সংস্থা যারা যেখানে পার্কিংয়ের বরাত পেয়েছে, সেই নির্দিষ্ট জায়গায় ডিসপ্লে বোর্ডে লাগাতে হবে। বোর্ডে উল্লেখ রাখতে হবে তাদের কতটা এলাকা রয়েছে পার্কিং জোনের মধ্যে। আর কতগুলি গাড়ি পার্কিং করা যাবে সেখানে, সেটিও উল্লেখ করা থাকবে বোর্ডে। উল্লেখ রাখতে পার্কিং ফি কত, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া যিনি পার্কিং কর্মী হিসেবে কাজ করছেন তাকে তাদের ইউনিফর্ম পরে থাকতে হবে।
কলকাতা পুলিশের কমিশনারের নির্দেশ পাওয়ার পরই শহরের একাধিক রাস্তায় চলছে বিশেষ অভিযান। নজরে রয়েছে বেআইনি পার্কিং নিয়ে বিশেষ নজরদারির মধ্যে রয়েছে ডালহৌসি, পার্ক স্ট্রিট, বড় বাজার, শিয়ালদা, হরিশ মুখার্জি রোড আশুতোষ মুখোপাধ্যায় রোড, গড়িয়াহাট ও একাধিক কমার্শিয়াল এলাকা। জানা গিয়েছে, সাউথ ট্রাফিক গার্ডের তরফে একাধিক জায়গায় পদক্ষেপ নিয়েছে ট্রাফিক পুলিশ। দফায় দফায় অনুমোদনপ্রাপ্ত পার্কিং জোনে নজর রাখা হচ্ছে। সেই সঙ্গে যাতে বেআইনি পার্কিং না হয়, তাই নো পার্কিং জোন করে দেওয়া হয়েছে, গার্ড রেইল দেওয়া হয়েছে।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
