Last Updated:
তবে কৌস্তভ বাগচি জানান, ‘‘পরবর্তীতে উদ্যোক্তাদের বারংবারের অনুরোধে ও সর্বোপরি জাতীয় সঙ্গীতের মর্যাদা রাখতে, আমি জাতীয় সঙ্গীত সম্পন্ন হওয়া পর্যন্ত উপস্থিত থেকে, পরের মুহূর্তে ওই স্থান ত্যাগ করি। আমি আগের মত পূণরায় আবার ঘোষণা করছি “আমি কোনও তৃণমূল কংগ্রেসের নেতা/নেত্রীর সাথে আমি মঞ্চে উপস্থিত থাকব না।’’
কলকাতা, অরুণ ঘোষ: ব্যারাকপুরে ইস্টবেঙ্গল -মোহনবাগান প্রীতি ম্যাচ। আমন্ত্রিত ছিলেন এলাকার বিধায়ক কৌস্তভ বাগচি ও মন্ত্রী অর্জুন সিং। অনুষ্ঠান শুরু হতেই কাটল ছন্দ। হঠাৎ করেই অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যান স্থানীয় বিধায়ক কৌস্তুভ বাগচি। বললেন, ‘উত্তমের মতন মানুষ অনুষ্ঠানে থাকলে আমি থাকব না’।
সূত্রের খবর, এদিন ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক কৌস্তভ বাগচি মন্তব্য করেন, ‘‘চুরি, দুর্নীতিতে অভিযুক্ত বারাকপুর প্রাক্তন চেয়ারম্যান উত্তম দাস। উত্তমের মতন মানুষ অনুষ্ঠানে থাকলে আমি থাকব না। দলের কর্মীদের সেন্টিমেন্ট আছে, তাকে নসাৎ করতে পারব না। ’’এরপরেই অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যান স্থানীয় বিধায়ক কৌস্তুভ বাগচি।
আজ ব্যারাকপুর বিভূতিভূষণ ক্রীড়াঙ্গনে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল এক প্রীতি ম্যাচের আয়োজন করা হয়, যেই অনুষ্ঠানে নোয়াপাড়ার বিধায়ক অর্জুন সিং ব্যারাকপুরের বিধায়ক কৌস্তভ বাগচির আমন্ত্রণ ছিল। সেখানে ব্যারাকপুর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান উত্তম দাসকে দেখে ক্রীড়াঙ্গন থেকে বেরিয়ে যান কৌস্তভ বাগচি।
তিনি বলেন, ‘‘আমাকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়। অনুষ্ঠানস্থলে পৌঁছনোর পর দেখতে পাই উপস্থিত আছেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী শ্রী অর্জুন সিং (পরিবহন ও শ্রম দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী), প্রাক্তন ফুটবলার মেহেতাব হোসেন, ষষ্ঠী দুলে সহ অনান্যরা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তৃণমূল কংগ্রেস নেতা উত্তম দাস।’’
