MyLPG পোর্টালের মাধ্যমে কীভাবে সাবসিডি চেক করবেন?দেশে মূলত তিনটি বড় সরকারি গ্যাস সংস্থা রয়েছে— Indian Oil Corporation Limited (Indane), Hindustan Petroleum Corporation Limited (HP Gas) এবং Bharat Petroleum Corporation Limited (Bharat Gas)। এই তিন সংস্থার গ্রাহকদের জন্য সরকার একটি কমন পোর্টাল চালু করেছে।নিচের ধাপগুলি অনুসরণ করে আপনি সহজেই নিজের সাবসিডির স্টেটাস দেখতে পারবেন—
Step 1প্রথমে মোবাইল বা কম্পিউটারের ব্রাউজারে MyLPG Portal ওয়েবসাইট খুলুন।Step 2হোমপেজের ডানদিকে Bharat Gas, HP Gas এবং Indane-এর সিলিন্ডারের ছবি দেখতে পাবেন। আপনার বাড়িতে যে সংস্থার গ্যাস সিলিন্ডার ব্যবহার হয়, সেই ছবিতে ক্লিক করুন।Step 3ক্লিক করার পর সংশ্লিষ্ট গ্যাস সংস্থার নতুন পেজ খুলবে। সেখানে ‘Give Your Feedback Online’ অথবা ‘Complaints/Feedback’ অপশন খুঁজে ক্লিক করুন।Step 4এরপর একটি নতুন পেজ খুলবে, যেখানে বিভিন্ন পরিষেবার আইকন থাকবে। সেখানে ‘LPG’ অপশনে ক্লিক করুন।
