তিনি বললেন, “ডেনভারে ব্যাপারটা বেশ মসৃণ ও সুন্দর ছিল, কারণ সেখানে ভারতীয়দের সংখ্যা কম ছিল। আমি যেখানে থাকতাম, সেখানে বেশিরভাগই ছিল আমেরিকান। অনেকদিন পর্যন্ত তারা আমাকে চিনত না, সেখানে আমি মিসেস নেনে নামেই পরিচিত ছিলাম। আমার ছেলেমেয়ে আরিন ও রায়ানকে আমি স্কুলে পৌঁছে দিতে যেতাম।” তবে, একবার তার বাড়ির বাইরে একটি গাড়িকে বারবার থামতে দেখে প্রতিবেশীরা উদ্বিগ্ন হয়ে পড়েন।
