Last Updated:
Mamata Banerjee Wished Vijay: তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় এবং তাঁর দল টিভিকে-কে এবার শুভেচ্ছা জানালেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
কলকাতা: রবিবারই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন তামিলগা ভেত্রি কাজগাম (টিভিকে) প্রধান সি জোসেফ বিজয়৷ তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পরেই শুরু হয়েছে শুভেচ্ছার বন্যা৷ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীকে এবার শুভেচ্ছা জানালেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
রবিবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে মমতা লেখেন, ‘‘তামিলাগা ভেট্রি কাজগম (TVK)-কে ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে তাঁদের চমকপ্রদ জয়ের জন্য আমি আন্তরিক অভিনন্দন জানাই। একই সঙ্গে, শ্রী বিজয়কে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। এই রায় তামিলনাড়ুর মানুষের আশা-আকাঙ্ক্ষা, বিশ্বাস এবং গণতান্ত্রিক ইচ্ছার প্রতিফলন। আমি নিশ্চিত যে তাঁর নেতৃত্বে তামিলনাড়ু উন্নয়ন, জনকল্যাণ এবং অন্তর্ভুক্তিমূলক অগ্রগতির পথে এগিয়ে যেতে থাকবে। জনগণের সেবায় নিষ্ঠা ও প্রতিশ্রুতির সঙ্গে কাজ করার জন্য তাঁকে এবং তাঁর সরকারকে সাফল্যের শুভেচ্ছা জানাই।’’
I extend my heartfelt congratulations to Tamilaga Vettri Kazhagam (TVK) on their impressive victory in the 2026 Tamil Nadu Assembly elections. I also convey my warm wishes to Shri @TVKVijayHQ on being sworn in as the Chief Minister of Tamil Nadu.
This verdict reflects the…
— Mamata Banerjee (@MamataOfficial) May 10, 2026
প্রসঙ্গত, শপথ গ্রহণের পর বিজয়কে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও৷ দক্ষিণের অন্যতম সেরা অভিনেতা বিজয়ের রাজনীতির আঙিনায় প্রবেশ ২০২৪ সালে৷ ওই বছরেই তিনি তামিলনাড়ু ভেট্টি কাজাগাম দল গঠন করেন। তার মাত্র দু-বছরেই তামিলনাড়ুর ‘রাজা’ হিসেবে আবির্ভূত হলেন এই তরুণ নেতা। স্বয়ং স্ট্যালিন নিজের নির্বাচনী এলাকা থেকেই নির্বাচনে হেরেছেন। বিজয়ের দল ১০৮টি আসন জিতেছে।
ইতিমধ্যে, ‘থলাপথি’ বিজয়ের শৈশবের বেশ কিছু দুর্লভ ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এমনই একটি ছবিতে তাঁকে করুণানিধির সঙ্গে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। ছবিটি দেখে নেটাগরিকরা বলছেন যে, করুণানিধি হয়তো কখনও কল্পনাও করতে পারেননি যে এই ছোট্ট ছেলেটি একদিন তাঁর দলকে ধ্বংস করে দেবে। থালাপথি বিজয় নিজের বাবা-মায়ের বিরুদ্ধেই মামলা করেছেন।
Kolkata,West Bengal
