Last Updated:
নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও৷ চারদিনের ভারত সফরে এসে প্রথমে কলকাতাতেই আসেন তিনি৷
নয়াদিল্লি: শনিবারেই চারদিনের ভারত সফরে এসেছেন মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও৷ প্রথমে সকালে কলকাতায় আসেন তিনি৷ পরে নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করলেন মার্কিন বিদেশসচিব৷ নয়াদিল্লির সেবা তীর্থে শনিবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন তিনি৷
প্রসঙ্গত, ভারতে প্রথম কলকাতাতেই পদার্পন করেন মার্কো রুবিও৷ কাল ৭ টা নাগাদ দমদম বিমানবন্দরে অবতরণ করলেন তিনি৷ চারদিনের ভারত সফরে এসে প্রথম দিনেই কলকাতায় পদার্পন করেন মার্কিন বিদেশসচিব৷ মার্কো রুবিও কলকাতায় অবতরণের কথা এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর৷ তাঁর এই সফর দুই দেশের কূটনৈতিক সম্পর্ক উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলেই মনে করছে বিশ্বের রাজনৈতিক মহল৷
২০১২ সালে হিলারি ক্লিনটনের সফরের ১৪ বছর পর মার্কিন বিদেশসচিব কলকাতায়। সফরসূচির উল্লেখযোগ্য মাদার হাউস। কলকাতায় পৌঁছেই তিনি এজেসি বোস রোড মাদার হাউসে যান। মাদার হাউসে মাদার টেরিজার সমাধিস্থলে তিনি সস্ত্রীক শ্রদ্ধা নিবেদন করেন। মিশনারিজ অব চ্যারিটির সিস্টারদের আলাপ আলোচনা করেন।
এরপর তিনি পৌঁছন নির্মলা শিশু ভবন। সেখানে শিশুদের সঙ্গে দেখা করবেন। ভিক্টোরিয়া মেমোরিয়ালের মত ঐতিহাসিক স্থান ঘুরে দেখার কর্মসূচিও ছিল। কলকাতায় সংক্ষিপ্ত সফর শেষে আজ দুপুরে তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা দেন সস্ত্রীক রুবিও। মার্কিন বিদেশ সচিবের ভারত সফরে(২৩ থেকে ২৬ মে) বাণিজ্য, প্রতিরক্ষা, শক্তি নিরাপত্তা এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলের কৌশলগত বিষয়গুলি সম্পর্কে আলোচনা হতে পারে।
রুবিও-র ভারত সফরের কথা শুক্রবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছিলেন মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর৷ তাঁর কলকাতায় অবতরণের পর সার্জিও গোর এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানান, ‘‘মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও কলকাতায় পৌঁছেছেন। এটি তাঁর প্রথম ভারত সফর। আজ পরে তিনি নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করবেন। আগামী কয়েক দিনে বাণিজ্য, প্রযুক্তি, প্রতিরক্ষা, QUAD-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও অগ্রগতির পরিকল্পনা রয়েছে।’’
Kolkata,West Bengal
