Last Updated:
Marco Rubio’s Pre Birthday Celebration in India: ভারতসফরে মার্কো রুবিও মেতে উঠলেন জন্মদিনের আনন্দে। আগামী ২৮ মে তাঁর জন্মদিন। তার আগেই জমজমাট জন্মদিনের আনন্দ উদযাপনের অংশীদার হলেন তিনি। রুবিওর জন্য ‘হ্যাপি বার্থডে’ গানটি পরিবেশন করেন ডিস্কো মিউজিক গ্রুপ ভিলেজ পিপল।
নয়াদিল্লি : সামনেই জন্মদিন। ভারতসফরেই সেই বিশেষ দিনের আগাম আনন্দে মেতে উঠলেন মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও। রবিবার নয়াদিল্লির ভারত মণ্ডপম প্রাঙ্গণে মার্কিন বিদেশসচিব তাঁর প্রি বার্থডে সেলিব্রেশনে অংশ নেন, যেখানে আমেরিকান গানের দল ‘ভিলেজ পিপল’ তাঁকে ‘হ্যাপি বার্থডে’ গেয়ে শোনায়।
তাঁকে একাধিক মোমবাতি-সহ একটি বিশাল চার-স্তরবিশিষ্ট কেকও উপহার দেওয়া হয়েছিল। ডিস্কো মিউজিক গ্রুপ ভিলেজ পিপল যখন রুবিওকে ‘হ্যাপি বার্থডে’ গানটি গেয়ে শোনায়, তখন তিনি কেকটির মোমবাতিগুলো নিভিয়ে দেন। এর পর তাঁরা তাঁদের আইকনিক জনপ্রিয় গান ‘ওয়াইএমসিএ’ পরিবেশন করতে শুরু করে।
এই উদযাপনটি ভারত মণ্ডপমের একটি বৃহত্তর অনুষ্ঠানের অংশ ছিল, যেখানে গোর, রুবিও এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বর্ষপূর্তি পালন করা হচ্ছিল।
রুবিও ফ্রেম থেকে বেরিয়ে যেতেই ভিলেজ পিপল মঞ্চে এসে তাদের আইকনিক হিট গানটি পরিবেশন করে মঞ্চ মাতিয়ে তোলে। ১৯৭৮ সালের অক্টোবরে মুক্তিপ্রাপ্ত YMCA গানটি LGBTQ সম্প্রদায়ের একটি মুখপত্র-সঙ্গীত হিসেবে সমাদৃত হয়েছে এবং আজও বিশ্বজুড়ে জনপ্রিয়। আমেরিকার বিভিন্ন অনুষ্ঠানে এই প্রাণবন্ত গানের তালে তালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও প্রায়ই পা মেলাতে দেখা যায়।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
