Last Updated:
Money Making Tips: সঠিকভাবে পরিকল্পনা ও পরিচালনা করতে পারলে ছাগল চাষ থেকে ভালো আয়ের সুযোগ তৈরি হতে পারে। উপযুক্ত জাত নির্বাচন থেকে খাবার, প্রজনন ও স্বাস্থ্যপরিচর্যা—লাভজনক ছাগল চাষ শুরু করার গুরুত্বপূর্ণ বিষয়গুলি জেনে নিন।
বসিরহাট, জুলফিকার মোল্যা: ছাগল চাষে লাভের হিসেব, ১০টি ছাগল দিয়ে শুরু থেকে বিক্রি- জানালেন অভিজ্ঞ কৃষক। ছাগল চাষে নতুনদের জন্য শুরুতেই বড় বিনিয়োগ না করে ছোট পরিসরে কাজ শুরু করাই ভাল। বসিরহাটের আকিপুরের দীর্ঘদিনের ছাগল চাষি জালালউদ্দিন নূরের পরামর্শ, প্রথম অবস্থায় পুরুষ বা খাসি ছাগল দিয়ে শুরু করা ভাল। এতে নতুন চাষিরা ছাগল পালন, খাবার, পরিচর্যা ও বাজারদর সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারেন। পরবর্তীতে অভিজ্ঞতা বাড়ার সঙ্গে সঙ্গে খামারের পরিধিও বাড়ানো সম্ভব।