Last Updated:
Money Making Tips: প্রচলিত ধানের বদলে সুগন্ধি ধান চাষে ঝুঁকছেন বসিরহাটের কৃষকরা। বেশি দাম ও ভালো আয়ের আশায় এই চাষ ঘিরে তৈরি হয়েছে নতুন সম্ভাবনা।
বসিরহাট, জুলফিকার মোল্যা: সুগন্ধি ধান চাষে নতুন সম্ভাবনা, প্রচলিত ধানের বদলে বেশি আয়ের আশায় বসিরহাটের কৃষক। রাজ্য সরকারের কৃষি দফতরের সহযোগিতায় বসিরহাটের সংগ্রামপুর শিবহাটি গ্রাম পঞ্চায়েত এলাকায় সুগন্ধি ধান চাষে নতুন উদ্যোগ নিয়েছেন কৃষক অজয় কুমার মণ্ডল। নিজের চাষযোগ্য জমির প্রায় দুই বিঘা এলাকায় তিনি ‘রাধুনী পাগল’ ও ‘গোবিন্দভোগ’ প্রজাতির সুগন্ধি ধানের বীজ রোপণ করেছেন। প্রচলিত ধান চাষের পাশাপাশি বিকল্প ও লাভজনক কৃষির পথ খুঁজতেই তাঁর এই উদ্যোগ।