এদিকে, অনুপম খের, সুনীল শেঠি, সোনু সুদ, সঞ্জয় দত্তসহ আরও বেশ কয়েকজন বলিউড তারকা এই মর্মান্তিক ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন এবং নেপালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি সংহতি প্রকাশ করেছেন। সোনু সুদ সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে এক্স-এ লিখেছেন, “নেপাল, তুমি একা নও। আমরা খাদ্য, আশ্রয় এবং পুনর্গঠনে সাহায্য করার শক্তি নিয়ে আসছি।”