Last Updated:
Murshidabad Sports News: রক্ষণাবেক্ষণের অভাবে কান্দির সার্কিট হাউসটি দীর্ঘদিন ধরে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। এবার সেই পরিকাঠামোকে বাঁচাতে এবং স্থানীয় যুবকদের খেলাধুলোয় উৎসাহিত করতে আরএমসি মাঠেই নতুন ইনডোর স্টেডিয়াম তৈরির বড়সড় পদক্ষেপ নিল রাজ্য সরকার।
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: মুর্শিদাবাদ জেলার কান্দিতে আরএমসি মাঠে কয়েক বছর আগেই তৈরি করা হয়েছিল সার্কিট হাউস ভবন। কিন্তু সেই সার্কিট হাউসের বর্তমানে হাল অনেকটাই বেহাল। এবার সার্কিট হাউসের হাল ফিরিয়ে আনতে উদ্যোগী হল রাজ্যের বিদ্যুৎ দফতরের প্রতিমন্ত্রী গার্গী দাস ঘোষ।
সরকারি আধিকারিক থেকে সাধারণ মানুষ অনেকেই থাকতে গিয়ে বিপাকে পড়তে হয়, কিন্তু সার্কিট হাউস অনেকটাই বেহাল হয়ে আছে। ভেঙে পড়েছে একাধিক আসবাবপত্র থেকে সেড। তাই এবার সেই সার্কিট হাউসের অপব্যবহার রুখতে উদ্যোগী হলেন মন্ত্রী। ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন জায়গায় ভেঙে পড়া কাঁচ।
মন্ত্রী গার্গী দাস ঘোষ জানিয়েছেন, রাজ্যের ক্রীড়া দফতরের উদ্যোগে একটি ইন্ডোর স্টেডিয়াম নির্মাণ করা হবে। যা আরএমসি মাঠকে প্রাথমিক ভাবে শনাক্ত করা হয়েছে। সেই মাঠ পরিদর্শন করা হয়। আর তারপরেই পরিদর্শনে যান সার্কিট হাউসে। দুই একর জায়গা নিয়ে তৈরি হবে মিনি ইন্ডোর স্টেডিয়াম। সেই জায়গা আগামী ১৫ দিনের মধ্যে চিহ্নিতকরণ করার জন্য নির্দেশিকা আসতেই আজকে জমি পরিদর্শনে যান রাজ্যের মন্ত্রী গার্গী দাস ঘোষ। সার্কিট হাউসের পাশেই স্টেডিয়াম তৈরি হলে সার্কিট হাউস সঠিক ভাবে ব্যবহার করা যাবে। ফলে নতুন করে সার্কিট হাউসের হাল ফেরাতে উদ্যোগী হল মন্ত্রী।
জানা গিয়েছে, রাজ্যে সরকার তাদের প্রথম রাজ্য বাজেটে একাধিক সেক্টরের জন্য বড় ঘোষণা করেছিল এবছর রাজ্যে বাজেটে। যার মধ্যে রয়েছে ক্রীড়াক্ষেত্রও। ফুটবল বাদে ক্রীড়াক্ষেত্রের বাকি অংশে খুব বেশি প্রসার নেই রাজ্যে। তাকে বাড়াতে প্রথম বাজেটেই পদক্ষেপ করল রাজ্য সরকার। মন্ত্রী গার্গী দাস ঘোষ জানান, স্পোর্টস বিশ্ববিদ্যালয় থেকে রাজ্যে একাধিক ইন্ডোর স্টেডিয়াম তৈরি করা হবে। ক্রীড়াক্ষেত্রে যুব সম্প্রদায়ের অংশগ্রহণ বাড়াতে রাজ্যে ‘খেলো ইন্ডিয়া’ চালু করা হবে। এই কার্যক্রমে রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্র পিছু ৫ কোটি টাকা ব্যয়ে মিনি-ইন্ডোর স্টেডিয়াম তৈরি হবে। চলতি আর্থিক বছরে ১০০টি স্টেডিয়ামের কাজ শুরু করা হবে পাশাপাশি বিভিন্ন জেলায় বর্তমান স্টেডিয়ামগুলির সংস্কার করা হবে, এর মধ্যে রয়েছে রবীন্দ্র সরোবর স্টেডিয়ামও। এর জন্য চলতি আর্থিক বছরে ১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
Murshidabad,Murshidabad,West Bengal