Last Updated:
Nabanna News: সম্প্রতি তেলঙ্গানার একটি অনুষ্ঠানে গিয়ে সর্বপ্রথম জ্বালানি সাশ্রয় নিয়ে দেশবাসীর উদ্দেশে বিশেষ পরামর্শের কথা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তারপরে একাধিক রাজ্যের সরকার জ্বালানি সাশ্রয়ে একাধিক পদক্ষেপ করেছেন৷ সেই তালিকায় যুক্ত হল পশ্চিমবঙ্গের নামও৷
কলকাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরামর্শ গ্রহণ করে এবার জ্বালানি সাশ্রয়ে একাধিক পদক্ষেপ করল রাজ্য সরকার৷ পেট্রোলের ব্যবহার কমানো, খরচ কমানো, প্রাকৃতিক সম্পদের ব্যবহারের উপর জোর দিতে বলল রাজ্য সরকার। রাজ্যের মুখ্য সচিবের তরফে বিভিন্ন দফতরের সচিব ও জেলা শাসকদের জন্য জারি করা হয়েছে সাত দফা নির্দেশিকা।
১) সরকারি কাজে ভিডিও কনফারেন্স ও ভার্চুয়াল মিটিং বাড়ানোর নির্দেশ।
২) প্রয়োজন ছাড়া সরকারি সফর কমানোর ওপর জোর রাজ্য সরকারের
৩) পাবলিক ট্রান্সপোর্ট, কারপুলিং ও ইলেকট্রিক গাড়ি ব্যবহারে উৎসাহ
৪) সরকারি অফিসে বিদ্যুৎ সাশ্রয় ও শক্তি সংরক্ষণের নির্দেশ
৫) কাগজের ব্যবহার কমিয়ে ই-অফিস ও ডিজিটাল পরিষেবা বাড়ানোর বার্তা নবান্নের তরফে
৬) দেশীয় পণ্য ও ‘স্বদেশি’ উদ্যোগকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশিকা জারি
৭) বর্জ্য কমানো, রিসাইক্লিং ও প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহারে জোর দেওয়া৷ স্বাস্থ্যকর ও পরিবেশবান্ধব জীবনযাত্রা গড়ে তুলতে সচেতনতার বার্তা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের তরফে৷
সম্প্রতি হায়দরাবাদে একটি অনুষ্ঠানে গিয়ে সাধারণ মানুষকে পেট্রোল এবং ডিজেলের ব্যবহার কমানোর, সম্ভব হলে গণপরিবহন ব্যবহার করার আহ্বান জানান মোদি। কোভিড-পর্বের মতো ভার্চুয়াল মিটিং ও ওয়ার্ক ফ্রম হোম পদ্ধতি ফের চালু করার পরামর্শও দেন।
তারপরে দিল্লি সরকার, উত্তর প্রদেশ সরকার, এমনকি, সুপ্রিম কোর্টও জ্বালানি সাশ্রয়ের উদ্দেশ্যে একাধিক পদক্ষেপ গ্রহণ করে৷
