Last Updated:
ইউজিসি-নেট সমাজতত্ত্ব পরীক্ষার প্রশ্নপত্র আড়াই লক্ষ টাকায় বিক্রি হয়েছে বলে অভিযোগ তুললেন রাহুল গান্ধি। প্রশ্নফাঁসের ঘটনায় মোদি সরকার ও এনটিএ-র ভূমিকা নিয়ে তীব্র প্রশ্ন তুলে তদন্তের দাবি জানিয়েছে কংগ্রেস।
নয়াদিল্লিঃ ইউজিসি-নেট (UGC-NET) পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ তুলে কেন্দ্রের মোদি সরকারকে তীব্র আক্রমণ করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। বুধবার এক্স-এ করা পোস্টে তিনি দাবি করেন, ইউজিসি-নেটের সমাজতত্ত্ব (Sociology) পরীক্ষার প্রশ্নপত্র প্রায় আড়াই লক্ষ টাকায় বিক্রি হয়েছে। তাঁর অভিযোগ, পরীক্ষার ঠিক আগে ১০০ পাতার একটি পিডিএফ ছড়িয়ে পড়েছিল, যার প্রায় ৯০টি প্রশ্ন মূল পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে হুবহু মিলে যায়।
রাহুলের দাবি, এই পিডিএফ শুধুমাত্র প্রশ্নপত্র সঙ্গে যুক্ত ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)-র কাছেই থাকার কথা। তিনি আরও অভিযোগ করেন, বিহার, উত্তরপ্রদেশ, হরিয়ানা, দিল্লি ও রাজস্থানে একই নেটওয়ার্ক এই প্রশ্নপত্র বিক্রি করেছে। এমনকি আসন্ন CSIR-NET, HTET এবং Assistant District Attorney (ADA) পরীক্ষার প্রশ্নও একই চক্র বিক্রি করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
पिछले सप्ताह हुई UGC-NET परीक्षा को लेकर सामने आए गंभीर आरोप बेहद चौंकाने वाले हैं।
NEET पेपर लीक के कुछ ही हफ्तों बाद अब खबरें आ रही हैं कि –
– UGC-NET परीक्षा से ठीक पहले 100 पन्नों की एक PDF प्रसारित हुई।
– यह PDF उस question paper setting की है, जो सिर्फ़ NTA के पास उपलब्ध… pic.twitter.com/16hyeGaAlT— Rahul Gandhi (@RahulGandhi) July 8, 2026
এর আগে একাধিক পরীক্ষার্থী সমাজতত্ত্বের প্রশ্নপত্রে টাইপের ভুল এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দিয়ে তৈরি প্রশ্ন থাকার অভিযোগ তুলেছিলেন। রাহুল গান্ধি বলেন, NEET-সহ একের পর এক পরীক্ষায় অনিয়মের পরও কেন্দ্র সরকার কোনও জবাবদিহি করছে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কাছ থেকে কোনও পদক্ষেপের আশা নেই বলেও কটাক্ষ করেন তিনি।
Kolkata,West Bengal
July 09, 2026 7:43 AM IST
