নয়াদিল্লি: নিটের প্রশ্নফাঁসের বিরুদ্ধে যন্তর মন্তরে লাঠিচার্জের প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভ ঘিরে উত্তপ্ত দিল্লি। প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে ধর্নায় রাহুল-প্রিয়াঙ্কারা। টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে প্রিয়াঙ্কাকে তুলল পুলিশ। প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে এভাবে বিক্ষোভ দেখানো যায় না, দাবি কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংয়ের।
আরও পড়ুন, মেয়ো রোডের সভায় অভিষেককে আক্রমণ মদন মিত্রর, “প্রকাশ্য সমাবেশে এসে ক্ষমা চা, বল ভুল হয়েছে”
ডাক্তারির সর্বভারতীয় প্রবেশিকা নিটে প্রশ্নফাঁসের অভিযোগ ঘিরে দিল্লিতে আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়ছে। সোমবার সংসদ অভিযান ঘিরে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল নয়াদিল্লি। মঙ্গলবার তার সরাসরি আঁচ পৌঁছল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের কাছে। আন্দোলনকারীদের পাশে দাঁড়াতে সেখানে পৌঁছে গেলেন রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী, অখিলেশ যাদবরা। ছিলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে। পুলিশ ধর্না তুলতে এলে বাধল খণ্ডযুদ্ধ। মাটিতে শুয়ে পড়েন রাহুল গান্ধী। সেখান থেকে তাঁকে টেনে হিঁচড়ে পাঁজাকোলা করে তুলে নিয়ে যায় দিল্লি পুলিশ। টানতে টানতে নিয়ে যাওয়া হয় প্রিয়ঙ্কা গান্ধীকেও।
রাহুল গান্ধী বলেন, মোদিজি, সব কৌশল চেষ্টা করে দেখুন, সর্বশক্তি প্রয়োগ করুন – শিক্ষার্থীদের ন্যায়বিচারের এই লড়াই এখন থামবে না।কংগ্রেস জাতীয় মুখপাত্র পবন খেরা বলেন, রাহুল গান্ধী ও প্রিয়ঙ্কা গান্ধী-সহ আমাদের নেতাদের সঙ্গে যে দুর্ব্যবহার করা হয়েছে, তা একবার দেখুন। আমরা দেশে এই ধরনের পরিবেশ চাই? আপনারা দেশে গণতন্ত্র দেখতে পাচ্ছেন? আমরা এখানে আবার প্রতিবাদ জানাতে ফিরে আসব। রাহুল গান্ধী ও প্রিয়ঙ্কা গান্ধীকে আটক করে বাসে তোলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ দিল্লি পুলিশ।
কংগ্রেস সাংসদ প্রিয়ঙ্কা গান্ধী বলেন, তারা কাপুরুষ। তারা ভীত। আমরা তাদের দেখে ভয় পাই না। তারাই আমাদের দেখে ভয় পায়। ‘ লক্ষ লক্ষ পড়ুয়ার জীবন নিয়ে ছেলেখেলার অভিযোগে, নিটে প্রশ্নফাঁসের প্রতিবাদে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্য়াগের দাবিতে , মঙ্গলবার প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে ধর্না শুরু হয়। সেখানে যোগ দেন রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধীরা। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, পুলিশি অত্যাচারের দায় স্বীকার করে মোদি সরকারের ক্ষমাপ্রার্থনা, সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতি এবং কেন্দ্রীয় শিক্ষানীতি নিয়ে বাদল অধিবেশনে আলোচনার দাবি জানায় কংগ্রেস নেতৃত্ব। সেখানে গিয়ে রাহুল গান্ধীর সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং।
Delhi: Pictures of Lok Sabha LoP Rahul Gandhi, protesting with Opposition leaders and workers at Lok Kalyan Marg being detained by Delhi Police.
(ANI photos by Naveen Sharma) pic.twitter.com/Y9mSANwbdt
— ANI (@ANI) July 21, 2026