Last Updated:
নিট প্রশ্নফাঁস কাণ্ডকে ঘিরেই এই মুহূর্তে উত্তপ্ত রয়েছে দেশের রাজনীতি৷ সংসদেও শাসক- বিরোধী জোর তরজা চলছে৷
নিট-ইউজি ২০২৬ প্রশ্নফাঁস মামলায় ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট দিল সিবিআই৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নিট-ইউজি ২০২৬ প্রশ্নফাঁস মামলায় গ্রেফতার হওয়া ১৩ জন অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট জমা করেছে৷
তাঁদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার অপরাধমূলক ষড়যন্ত্র, প্রতারণা, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, প্রমাণ নষ্ট-সহ একাধিক ধারায় অভিযোগ এনেছে সিবিআই৷
দুর্নীতি দমন আইন অনুযায়ী অপরাধমূলক অসদাচরণ এবং পাবলিক এক্সামিনেশন (প্রিভেনশন অব আনফেয়ার মিন্স) আইন, ২০২৪-এর ধারাতেও অভিযোগ আনা হয়েছে। চার্জশিটে ৩৬০ জন সাক্ষী, ৪২২টি নথি এবং ৪৩টি বাজেয়াপ্ত সামগ্রী আদালতে পেশ করেছে। বর্তমানে চার্জশিটভুক্ত ১৩ জনই জেল হেফাজতে রয়েছেন৷
এই মামলায় প্রথম গ্রেফতারি হয় ১৩ মে ২০২৬। এখনও পর্যন্ত মোট ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে রয়েছেন ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)-র রসায়ন, জীববিজ্ঞান ও পদার্থবিদ্যার তিনজন বিষয় বিশেষজ্ঞ। এ ছাড়া প্রশ্ন সংগ্রহ ও ছড়িয়ে দেওয়ার সঙ্গে যুক্ত একাধিক দালালকে শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে। দুটি কোচিং প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত দুই ব্যক্তিকেও ওই বিশেষজ্ঞদের কাছ থেকে প্রশ্নপত্র সংগ্রহের অভিযোগে গ্রেফতার করা হয়েছে।
প্রসঙ্গত নিট প্রশ্নফাঁস কাণ্ডের প্রতিবাদেই দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির নেতৃত্বে শুরু হওয়া আন্দোলনের জেরে শেষ পর্যন্ত পদত্যাগ করতে হয়েছে দেশের শিক্ষামন্ত্রী ধরেন্দ্র প্রধানকে৷ এছাড়াও পরীক্ষা ব্যবস্থাকে কেন্দ্র করে একাধিক অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ সামনে এসেছে৷
শেষ পর্যন্ত আলোচনার ভিত্তিতে বিক্ষোভকারীদের সব দাবিই সব মেনে নেয় কেন্দ্র৷ যন্তরমন্তর থেকে অবস্থানও প্রত্যাহার করে তাঁরা৷ কেন্দ্রীয় সরকার আগেই দাবি করেছিল, প্রশ্নফাঁস কাণ্ডে যুক্ত কাউকে রেয়াত করা হবে না৷ আরও কড়া আইন আনারও প্রতিশ্রুতি দিয়েছে কেন্দ্রীয় সরকার৷
Kolkata,West Bengal
