Last Updated:
বুধবার ভয়ঙ্কর হড়পা বানে নেপালে শয়ে শয়ে মানুষ এখনও নিরুদ্দেশ, মৃতের সংখ্যাও কোথায় গিয়ে দাঁড়াবে তা এখনও হিসেবের বাইরে৷
হিমালয়ের বুকে চিনা নির্মাণের মাশুলই কি দিতে হল নেপালকে? এমনই অভিযোগ তুলে সরব হয়েছেন এক দল নেপালি সাংবাদিক৷ নেপাল করেলপনডেন্স নামে সাংবাদিকদের ওই গ্রুপটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, বুধবার নেপালের রওসা জেলায় যে ভয়াবহ হড়পা বান আছড়ে পড়েছে, হিমালয়ের বুকে চিনা নির্মাণের কারণে সৃষ্টি হওয়া তুষারঝড়ই তার জন্য দায়ী৷
