Last Updated:
Nepal Deadly Flash Floods: নেপালে হড়পা বানে ভয়াবহ বিপর্যয়, নুওয়াকোটে পরিস্থিতি খতিয়ে দেখলেন প্রধানমন্ত্রী বালেন শাহ।
কাঠমান্ডু: নেপালের হিমালয় সীমান্ত এলাকায় ভয়াবহ হড়পা বানে এখনও পর্যন্ত অন্তত ১৮০ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও কয়েকশো মানুষ। তাঁদের মধ্যে ৩০০-র বেশি ভারতীয় রয়েছেন বলে জানা গিয়েছে। ধস, কাদা, পাথর ও ভেঙে পড়া রাস্তা-সেতুর কারণে দুর্গত এলাকাগুলিতে পৌঁছতে রীতিমতো সমস্যায় পড়ছেন উদ্ধারকারীরা।
