Last Updated:
উত্তর নেপালের ভয়াবহ আকস্মিক বন্যার পেছনে লেন্দে খোলায় বরফ ও পাথরের ধসকে সম্ভাব্য কারণ হিসেবে দেখছেন বিজ্ঞানীরা। ভোটে কোশী ও ত্রিশূলী নদীতে দ্রুত জলস্তর বৃদ্ধির পাশাপাশি দ্বিতীয় দফায় বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে।
কাঠমান্ডু: উত্তর নেপালের রাসুয়া জেলায় ভয়াবহ আকস্মিক বন্যার পিছনে উচ্চ পার্বত্য এলাকা থেকে নেমে আসা বরফ ও পাথরের বিশাল ধস দায়ী কি না, তা খতিয়ে দেখছেন বিজ্ঞানীরা। প্রাথমিকভাবে বিশেষজ্ঞদের অনুমান, লেন্দে খোলা নদীতে বিপুল পরিমাণ বরফ ও পাথরের ধ্বংসাবশেষ ঢুকে পড়ার ফলে হঠাৎ জলস্ফীতি তৈরি হতে পারে। সেই প্রবল স্রোত জল, পলি ও বিশালাকার পাথর বয়ে নিয়ে ভোটে কোশী নদী দিয়ে নীচের দিকে ছুটে যায়।
