Last Updated:
Netanyahu: ইজরায়েলি সংবাদপত্র হারেৎজের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার প্রায় ১০ দিন আগে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান নেতানিয়াহুকে হামাসের বড় ধরনের অভিযানের বিষয়ে সতর্ক করেছিলেন।
ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নতুন করে রাজনৈতিক চাপের মুখে পড়েছেন। একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার প্রায় ১০ দিন আগে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) তাকে হামাসের সম্ভাব্য হামলার বিষয়ে সতর্ক করেছিল।
