বর্তমান ৬.৭ শতাংশ সুদের হার অনুযায়ী হিসেব করলে, যদি কোনও ব্যক্তি পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট (RD) স্কিমে প্রতি মাসে ৩,৫০০ টাকা করে জমা করেন, তাহলে ৫ বছর শেষে তিনি প্রায় ২,৪৯,০০০ টাকা পেতে পারেন। এই সময়ে তাঁর মোট বিনিয়োগের পরিমাণ হবে ২,১০,০০০ টাকা। অর্থাৎ, মূলধনের পাশাপাশি সুদ বাবদ প্রায় ৩৯,০০০ টাকা অতিরিক্ত আয় হবে। ফলে নিয়মিত সঞ্চয়ের মাধ্যমে তুলনামূলক কম ঝুঁকিতে একটি ভাল অঙ্কের ফান্ড তৈরি করা সম্ভব। যারা নিরাপদ বিনিয়োগের পাশাপাশি নিশ্চিত রিটার্ন চান, তাদের জন্য পোস্ট অফিস RD একটি আকর্ষণীয় বিকল্প হতে পারে।
