Last Updated:
Purbasthali Nursery: বাংলার আমপ্রেমীদের জন্য সুখবর! হিমসাগর বা ল্যাংড়ার চেনা গণ্ডি পেরিয়ে এবার পূর্বস্থলীতে বসেই ছাদবাগান বা টবের জন্য সংগ্রহ করতে পারবেন বিশ্বের সবচেয়ে দামি ও বিরল প্রজাতির আমের চারা। অভিনব এই সংগ্রহের নেপথ্যে থাকা নার্সারি মালিকের ২০ বছরের লড়াইয়ের গল্প।
কালনা, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: হিমসাগর বা ল্যাংড়া নয়, এবার নজর কেড়েছে বিদেশি আম! আর সেই বিদেশি আমের চারা কিনতে দূরে কোথাও নয়, পৌঁছে যেতে পারেন পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতেই। এখানকার একটি নার্সারিতে এখন মিলছে ৩০ রকমেরও বেশি বিদেশি প্রজাতির আমগাছের চারা। জাপান, তাইওয়ান, মালয়েশিয়া, চিন, আমেরিকা কিংবা অস্ট্রেলিয়ার নানা জনপ্রিয় আমের জাত এখন হাতের নাগালেই।
পূর্বস্থলী স্টেশনের কাছেই অবস্থিত এই নার্সারিতে ঢুকলেই চোখে পড়বে একের পর এক বিরল প্রজাতির আমগাছ। শুধু বহুচর্চিত মিয়াজাকি নয়, রয়েছে চিয়াং মাই, রেড আইভরি, ন্যাম ডক মাই, টমি আটকিনস, পালমার, ব্যানানা কিং, থ্রি টেস্ট-সহ আরও বহু বিদেশি জাতের আম। সব মিলিয়ে ৫০-৬০ রকম বিদেশি প্রজাতির সংগ্রহ থাকলেও বর্তমানে ৩০-৩৫টি জাতের চারা সাধারণ মানুষের জন্য উপলব্ধ।নার্সারির কর্ণধার শঙ্কর দত্ত জানিয়েছেন, গত প্রায় ২০ বছর ধরে তিনি বিদেশি আমগাছের চারা সংগ্রহ করছেন। শুরুটা হয়েছিল বাংলাদেশ থেকে। বর্তমানে তাইওয়ান, জাপান, চিন, মালয়েশিয়া, আমেরিকা ও অস্ট্রেলিয়া-সহ বিভিন্ন দেশ থেকেও চারা আসে। তাঁর লক্ষ্য, বাংলার মানুষকে বিশ্বের বিভিন্ন প্রজাতির আমের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া।
Barddhaman (Bardhaman),Barddhaman,West Bengal
Purbasthali Nursery: হিমসাগর-ল্যাংড়া অতীত! পূর্বস্থলীতে মিলছে বিশ্বের ৩০ রকমের বিদেশি আমগাছের চারা, মিয়াজাকির সঙ্গে রয়েছে ‘ব্যানানা কিং’