Last Updated:
Sarbari Mukherjee : গেরুয়া শাড়ি, গেরুয়া উত্তরীয় ছিল প্রচারের অংশ৷ হিন্দু নারীর চিহ্ন শাঁখা পলা সিঁদূর আর দলীয় রঙ গেরুয়াকে গুরুত্ব দিয়েছিলেন শর্বরী৷ এবার সেই গেরুয়া ম্যাজিক-এই জয়জয়কার অভিনেত্রীর৷ প্রথমবার হাড্ডাহাড্ডি লড়াইয়ে নেমেই জয়ের হাসি হাসলেন বিজেপি প্রার্থী শর্বরী মুখোপাধ্যায়৷
কলকাতা: ২০২৬ এর বিধানসভা নির্বাচনে বাংলায় জয়জয়কার বিজেপির৷ এবার যাদবপুর কেন্দ্রেও জয়লাভ করল বিজেপি৷ অভিনয় থেকে রাজনীতির ময়দানে এসেই ছক্কা হাঁকালেন বিজেপি প্রার্থী শর্বরী মুখোপাধ্যায়৷ যাদবপুরে অভিনেত্রী শর্বরী মুখোপাধ্যায়ের প্রতিপক্ষ ছিলেন বামফ্রন্ট মনোনীত সিপিআই প্রার্থী আইনজীবি বিকাশরঞ্জন ভট্টাচার্য, তৃণমূল প্রার্থী দেবব্রত মজুমদার, কংগ্রেস প্রার্থী শ্যামলী মন্ডল।
তৃণমূলের দেবব্রত মজুমদার এবং সিপিএমের বিকাশরঞ্জন ভট্টাচার্যকে পিছনে ফেলে শেষ জয়ের হাসি হাসলেন অভিনেত্রী শর্বরী মুখোপাধ্যায়৷ ২৪ রাউন্ড গণনার শেষে ব্যবধান ২৫,৭৭৩। প্রায় ২৫ হাজারেরও বেশি ভোটে যাদবপুরে পদ্ম ফোটালেন শর্বরী৷
অভিনয়, থিয়েটারের জগতে বেশ পরিচিত নাম শর্বরী মুখোপাধ্যায়। একাধিক টেলি সিরিয়ালে তার নজরকাড়া অভিনয় চমকে দিয়েছে দর্শকদের৷ তেমনই ২০২৬-এর বিধানসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্রে জয়ী হয়ে চমকে দেওয়া ফল করেছেন অভিনেত্রী৷
বিজেপি প্রার্থী শর্বরীর এই জয় যাদবপুরে বিজেপির উত্থানকে নির্দেশ করে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিলেন শর্বরীর প্রচারে৷ প্রচারপর্ব জুড়ে দলীয় রংকেই সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছিলেন শর্বরী৷ গেরুয়া শাড়ি, গেরুয়া উত্তরীয় ছিল প্রচারের অংশ৷ হিন্দু নারীর চিহ্ন শাঁখা পলা সিঁদূর আর দলীয় রঙ গেরুয়াকে গুরুত্ব দিয়েছিলেন শর্বরী৷ এবার সেই গেরুয়া ম্যাজিক-এই জয়জয়কার অভিনেত্রীর৷ প্রথমবার হাড্ডাহাড্ডি লড়াইয়ে নেমেই জয়ের হাসি হাসলেন বিজেপি প্রার্থী শর্বরী মুখোপাধ্যায়৷
Kolkata,West Bengal
May 04, 2026 11:58 PM IST
