Last Updated:
Fire In Rajdhani Express Coach : রাজধানী এক্সপ্রেসের বি-১ কামরার এসএলআর প্রান্তের অংশে আগুনের ফুলকি দেখা যায়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সঙ্গে সঙ্গেই উপরের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরবর্তীতে আগুন যাতে আরও ছড়িয়ে না পড়ে, সেই কারণে ক্ষতিগ্রস্ত বি-১ কামরাটিকে ট্রেন থেকে আলাদা করে দেওয়া হয়।
নয়াদিল্লি : রবিবার তিরুঅনন্তপুরম–হজরত নিজামুদ্দিন রাজধানী এক্সপ্রেসের বি-১ কামরায় আগুন লেগে যায়। যার ফলে রেল কর্তৃপক্ষকে জরুরি পদক্ষেপ নিতে হয়। সংবাদ সংস্থা এএনআই-এর প্রতিবেদন অনুযায়ী, পশ্চিম মধ্য রেলের কোটা বিভাগের অধীনে লুনি রিছা এবং বিক্রমগড় আলোট স্টেশনের মাঝামাঝি রাস্তায় এই ঘটনা ঘটে।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডের পর পরই ক্ষতিগ্রস্ত কামরায় থাকা সব যাত্রীকে দ্রুত নিরাপদে নামিয়ে আনা হয়। যাত্রী বা রেলকর্মীদের মধ্যে কেউ আহত হননি এবং কোনও প্রাণহানির ঘটনাও ঘটেনি।
বি-১ কামরার এসএলআর প্রান্তের অংশে আগুনের ফুলকি দেখা যায়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সঙ্গে সঙ্গেই উপরের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরবর্তীতে আগুন যাতে আরও ছড়িয়ে না পড়ে, সেই কারণে ক্ষতিগ্রস্ত বি-১ কামরাটিকে ট্রেন থেকে আলাদা করে দেওয়া হয়। বি ১ কোচে তখন ৬৮ জন যাত্রী ছিলেন। তাঁদের উদ্ধার করা হয়।
ঘটনার খবর পাওয়ার পর রেলকর্মী ও উচ্চপদস্থ আধিকারিকেরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান। সঙ্গে সঙ্গেই আগুন নেভানোর কাজ শুরু হয় এবং পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনার প্রচেষ্টা চলছিল বলে জানানো হয়। ঘটনার জেরে ১২৯৫৫ নম্বর ট্রেনটিকে সাময়িকভাবে মহিদপুর রোড স্টেশনে থামিয়ে রাখা হয়।
তিরুবনন্তপুরম–হজরত নিজামুদ্দিন রাজধানী এক্সপ্রেস কেরলের সঙ্গে দেশের রাজধানীর যোগাযোগ রক্ষাকারী অন্যতম গুরুত্বপূর্ণ দূরপাল্লার বিলাসবহুল ট্রেন।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
