Last Updated:
Rajiv Kumar’s wife Resignation: প্রসঙ্গত, শুধুমাত্র রাজনৈতিক ক্ষেত্রেই নয়, রাজীব কুমার পুলিশের বিভিন্ন উচ্চপদে দাযিত্ব থাকাকালীনই তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন ছিলেন৷ এমনকি, রাজীব কুমারের জন্য অবস্থানও করতে দেখা গিয়েছিল মমতাকে৷
কলকাতা: পশ্চিমবঙ্গ রাজ্য তথ্য কমিশনের সদস্য পদ থেকে ইস্তফা দিলেন কালীঘাট তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা রাজ্যের অন্যতম পরিচিত বর্তমানে অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার রাজীব কুমারের স্ত্রী সঞ্চিতা কুমার৷ পশ্চিমবঙ্গের রাজ্যপাল আরএন রবির উদ্দেশ্যে চিঠি লিখে পদত্যাগ করেছেন তিনি৷
প্রশাসন সূত্রের খবর, তথ্যের অধিকার আইন, ২০০৫-এর বিধান অনুযায়ী ২০২৫ সালের জুন মাসে পশ্চিমবঙ্গ রাজ্য তথ্য কমিশনের সদস্য হিসেবে সঞ্চিতা কুমারকে নিয়োগ করা হয়েছিল।
পশ্চিমবঙ্গ সরকারের কর্মিবর্গ দফতরের সচিব মারফত রাজ্যপালকে পাঠানো ইস্তফাপত্রে সঞ্চিতা কুমার জানিয়ছেন, ‘‘ (তথ্য) কমিশনের সচিব তাঁকে জানিয়েছেন যে, পশ্চিমবঙ্গ সরকারের পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস দফতরের অতিরিক্ত মুখ্যসচিব জানিয়েছেন, রাজ্য সরকারের ইচ্ছা তিনি যেন তথ্য কমিশনের সদস্য পদে আর না থাকেন।’’
ইস্তফাপত্রে, সঞ্চিতা কুমার উল্লেখ করেছেন, তথ্যের অধিকার আইন, ২০০৫-এর অধীনে গঠিত রাজ্য তথ্য কমিশন একটি স্বাধীন বিধিবদ্ধ প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি প্রশাসনিক বা নির্বাহী বিভাগের প্রভাবমুক্ত হয়ে কাজ করার জন্যই গঠিত। তিনি লেখেন, ‘‘রাজ্য সরকার তাঁর পদে বহাল না থাকার ইচ্ছাপ্রকাশ করার পরও ওই পদে থেকে যাওয়া বৃহত্তর জনস্বার্থের পক্ষে সহায়ক হবে না এবং বিধিবদ্ধ প্রতিষ্ঠানটির মর্যাদাও অক্ষুণ্ণ থাকবে না।’’
চিঠিতে তিনি জানিয়েছেন, যে কোনও রকম বিতর্ক এড়াতে তিনি স্বেচ্ছায় তাঁর পদত্যাগপত্র জমা দিয়েছেন। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতেও রাজ্য তথ্য কমিশন স্বাধীনতা, নিরপেক্ষতা ও সততার সঙ্গে কাজ করে যাবে।
ছাব্বিশের নির্বাচনের ঠিক আগে আগেই রাজ্যসভার সাংসদ পদে তাঁর নাম প্রার্থী হিসাবে ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ পরবর্তী ক্ষেত্রে তিনি তৃণমূল সাংসদ হিসাবে শপথওগ্রহণ করেন৷ কিন্তু, ছাব্বিশের নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে তৃণমূল যখন তাসের ঘরের মতো ভেঙে পড়ছে, তখন আর দেখা যায়নি তাঁকে৷ এমনকি, তাঁর সঙ্গেই শপথ নেওয়া কোযেল মল্লিকও এই সেদিন রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেন৷ তবে, সম্প্রতি সব জল্পনায় জল ঢেলে একুশের শহিদ দিবসে মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে দেখা মেলে তাঁর৷
New Delhi,Delhi
Jul 29, 2026 12:07 AM IST
