মুম্বই: আইপিএলের (IPL 2026) গ্রুপ পর্বের শেষ ম্যাচ ডে আজ। সেই ম্যাচ ডের প্রথম ম্যাচে মাঠে নেমেছিল মুম্বই ইন্ডিয়ান্স এবং রাজস্থান রয়্যালস (MI vs RR)। টুর্নামেন্ট থেকে বহু আগেই ছিটকে যাওয়া মুম্বই ইন্ডিয়ান্সের কাছে এই ম্যাচটি ছিল সম্মানরক্ষার। তবে সেই ম্যাচেও ব্যর্থ পল্টনরা এবং ডাহা ফেল করলেন দলের মহাতারকা ক্রিকেটার রোহিত শর্মাও (Rohit Sharma)।
২০৬ রান তাড়া করতে নেমে মুম্বই ইন্ডিয়ান্সের জয়ের জন্য ভাল শুরু করাটা জরুরি ছিল। তবে সেই শুরুটাই করতে পারেনি মুম্বই ইন্ডিয়ান্স। ব্যাটিং ইনিংসের প্রথম ওভারেই রোহিত শর্মা খাতা জোফ্রা আর্চারের বলে আউট হন। চার বল খেলে থাতা খোলার আগেই রোহিতকে সাজঘরে ফেরান জোফ্রা। এই ইনিংসের ফলে রোহিত এক লজ্জার রেকর্ড গড়লেন।
এই নিয়ে আইপিএলের ইতিহাসে মোট ১৯ বার রোহিত শর্মা খাতা খোলার আগেই সাজঘরে ফিরলেন। আইপিএলের ইতিহাসে এটি সর্বকালীন রেকর্ড। গ্লেন ম্যাক্সওয়েলের সঙ্গে যুগ্মভাবে রোহিত সবথেকে বেশিবার আইপিএলের শূন্য রানে আউট হলেন।
(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)