সারেগামাপা-এ নিজের ছাপ রেখে গিয়েছেন সায়ন্তনী৷ অনেকেই মনে করেছিলেন তিনি জিতবেন৷ তবে তা হয়নি৷ খালি হাতে ফিরতে হয়েছে তাঁকে৷ মনভার তাঁর৷ ফেসবুকে সেই মন খারাপ সকলের সঙ্গে ভাগ করেছেন সায়ন্তনী৷ লিখেছেন, “আমার প্রাণের মঞ্চ শতকোটি প্রণাম এই মঞ্চকে যে এতদিন ধরে আমার পা টাকে ধারণ করেছে , সেই মানুষগুলোকে প্রণাম যারা আমাকে এই মঞ্চে উঠে দাঁড়াতে দিয়েছে …. আর প্রণাম জানাই আপনাদের সকলকে যারা এতদিন আমাকে আগলে রেখেছিলেন ,আপনাদের আশীর্বাদ ছিল বলেই হয়তো Finale এর মঞ্চে গলা কাঁপেনি, নির্ভয়ে গাইতে পেরেছি। এই গোটা journey তে কারর মনে দুঃখ দিয়ে থাকলে ,তার জন্য sorry , অনেকে আমার থেকে গানের অনেক আবদার করেছেন, সেগুলো এই মঞ্চে সম্ভব হয়নি , অন্য মঞ্চে নিশ্চয়ই শোনাবো , কথা দিলাম ….”
