SBI-তে ১০ লাখ টাকার উপর কত সুদ?
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ SBI-এর সেভিংস ব্যাঙ্ক ডিপোজিটে বর্তমানে বার্ষিক ২.৫০ শতাংশ সুদ দেওয়া হচ্ছে। ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী, এই সুদের হার সমস্ত সেভিংস অ্যাকাউন্ট ব্যালেন্সের ক্ষেত্রে প্রযোজ্য।
এবার ১০ লাখ টাকার সরাসরি হিসেব বুঝে নিন।
১০,০০,০০০ × ২.৫০% = ২৫,০০০ টাকা
অর্থাৎ, আপনার SBI সেভিংস অ্যাকাউন্টে যদি সারা বছর গড়ে ১০ লাখ টাকা ব্যালেন্স থাকে, তাহলে প্রায় ২৫,০০০ টাকা বার্ষিক সুদ পাবেন। সেই হিসেবে মাসে গড় সুদের পরিমাণ প্রায় ২,০৮৩ টাকা। তবে ব্যাঙ্ক প্রতিদিনের ব্যালেন্সের ভিত্তিতে সুদ হিসেব করে। তাই এটি শুধুমাত্র বোঝার সুবিধার জন্য করা একটি গড় হিসেব।