তিনি বলেন, ফটোগ্রাফার ধীরাজ চাওলা একটি ফটোশুট করতে চেয়েছিলেন, এবং আমি প্রস্তাব দিয়েছিলাম, ‘বিকিনি পরলে কেমন হয়?’ এটা সম্পূর্ণ আমার সিদ্ধান্ত ছিল, এবং আমি এটা অন্য কারও উপর চাপিয়ে দিতে পারি না। আমার শুধু মনে হয়েছিল যে এটা দেখতে সুন্দর লাগবে।” তবে, প্রচ্ছদটির প্রতি জনসাধারণের প্রতিক্রিয়া তার প্রত্যাশার চেয়ে অনেক ভিন্ন ছিল। শর্মিলার কথায় এটা প্রায় একটি ‘বিকিনি বোমা’র মতো রূপ নেয়।
