Last Updated:
Sonam Wangchuk: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতে, এই মূল দাবি নিয়েই দিল্লির যন্তর মন্তরে অনশনে বসেছিলেন সোনম ওয়াংচুক৷ অবশেষে তাঁর দাবি পূরণ হয়েছে, প্রথম প্রতিক্রিয়ায় কী জানালেন তিনি?
নয়াদিল্লি: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন ধর্মেন্দ্র প্রধান৷ NEET-পেপার লিক কাণ্ডের পর মূলত তাঁর পদত্যাগের দাবিতেই অনশনে বসেছিলেন সোনম ওয়াংচুক৷ শনিবার ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর নিজের প্রথম প্রতিক্রিয়ায় এটিকে “গণতন্ত্রের জয়” বলে অভিহিত করেছেন সোনম৷ এক্স হ্যান্ডেলে পোস্ট করা একটি বার্তায় তিনি একে শান্তি, ধৈর্য ও অধ্যবসায়ের জয় বলে উল্লেখ করেন।
“এটি গণতন্ত্রের জয়। প্রত্যক্ষ গণতন্ত্র… সরাসরি রাজপথ থেকে উঠে আসা জয়। এটি শান্তি, ধৈর্য ও অধ্যবসায়ের জয়”, লিখেছেন সোনম৷ এই জয়ের জন্য আন্দোলনকারী ককরোচ জনতা দলকে অভিনন্দনও জানালেন সোনম৷ “সিজেপি (CJP) এবং দেশের ‘জেন জি’-কে (Gen Z) অভিনন্দন, আর দেশের প্রতিটি প্রান্ত থেকে ভয় ও ‘ভয়ের আতঙ্ক’ ঝেড়ে ফেলে রুখে দাঁড়ানোর জন্য সকল নাগরিককে ধন্যবাদ”, লিখেছেন সোনম ওয়াংচুক৷
প্রসঙ্গত, ধর্মেন্দ্র প্রধানের পদত
Kolkata,West Bengal
