Last Updated:
West Bengal Assembly Election 2026 Phase 2 Voting: বেহালা পশ্চিমে ভোট দিলেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। বেহালা পর্ণশ্রী বিদ্যামন্দিরে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন শ্রাবন্তী৷
কলকাতা: বেহালা পশ্চিমে ভোট দিলেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। বেহালা পর্ণশ্রী বিদ্যামন্দিরে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন শ্রাবন্তী৷ বুথ কেন্দ্রে অভিনেত্রী আসতেই উপচে পড়ল ভক্তদের ভিড়৷
ইতিমধ্যেই টলিউডের একাধিক তারকারা নিজ নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন৷ পরিচালক রাজ চক্রবর্তী ,অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে নিয়ে ভোট দিয়েছেন৷ বাবা রঞ্জিত মল্লিককে নিয়ে ভোট দিয়েছেন কোয়েল মল্লিক৷ অভিনেতা দেব বাবা, মা, ও বোনকে নিয়ে ভোট দিয়েছেন সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুলে৷ রাজ, রচনা, কোয়েল, এরা সকলেই অভিনেতা-পরিচালকের পাশাপাশি তৃণমূলের সাংসদ-বিধায়কও৷ রাজ এবারের তৃণমূল প্রার্থীও বটে৷
দ্বিতীয় দফার ভোটযুদ্ধে কতটা ফ্যাক্টর হবে ISF? আজ সকাল সাতটা থেকে দক্ষিণবঙ্গের ৭ জেলায় শেষ দফার ভোটগ্রহণ চলছে। রয়েছে কড়া নিরাপত্তা৷ সকাল থেকে এখনও পর্যন্ত কোনও অশান্তির ঘটনা ঘটেনি৷
বুধবার মোট সাতটি জেলায় ভোটগ্রহণ। কলকাতা, দুই পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান। দ্বিতীয় দফার ভোটের অন্যতম নজরকাড়া কেন্দ্র ভবানীপুর। ভবানীপুরে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, ব্রাত্য বসু, চন্দ্রিমা ভট্টাচার্য, শোভনদেব চট্টোপাধ্যায়, বেচারাম মান্না, ইন্দ্রনীল সেন, পুলক রায়, অরূপ রায়, সিদ্দিকুল্লা চৌধুরীর মতো মন্ত্রীদের কেন্দ্রেও ভোট বুধবারই।
Kolkata,West Bengal
