Last Updated:
Sukantan Majumdar on 21 July: শহীদ দিবসে সভা করা প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা জানান, ‘‘যেই পার্টি ইতিহাসে পাতাই চলে গিয়েছে। যেই পার্টিকে বাংলার মানুষ বঙ্গোপসাগরে ছুড়ে ফেলে দিয়েছে। একুশে জুলাই কোথায় সভা করল, বা কোন পক্ষ সভা করার অনুমতি চাইল। এইটুকু বলতে পারি তারা যদি অনুমতি চান তাইলে মুখ্যমন্ত্রী অনুমতি দেবেন। ’’
কলকাতা: ২১ জুলাইয়ের বার্ষিক শহিদ দিবসের কর্মসূচিকে কেন্দ্র করে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে কার্যত সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠী এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠী—উভয়েই ২১ জুলাই ধর্মতলায় শহিদ দিবসের কর্মসূচি আয়োজনের জন্য প্রশাসনের কাছে অনুমতি চেয়েছে। রবিবার তো একুশের জুলাইয়ের মঞ্চের মাপজোক করার জন্য সেখানে কুণাল ঘোষের নেতৃত্বে সেখানে উপস্থিতও হয়েছিলেন মমতাপন্থী বিধায়কেরা৷ একদিকে যখন বিরোধী শিবির নিজেরাই নিজেদের মধ্যে যুদ্ধ করতে ব্যস্ত, তখন কী বললেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার?
এদিন সাংবাদিকদের সামনে তৃণমূলের ২১ শের কলহ নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সুকান্ত মজুমদার বলেন, ‘‘২১ জুলাই অ্যাকচুয়ালি ছিল কংগ্রেসের৷ কংগ্রেসের কাছ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে চুরি করে নেন৷ নিয়ে তৃণমূল কংগ্রেসের ২১ শে জুলাই করে ফেলেন৷’’
বিজেপি নেতার কথায়, ‘‘এখন তৃণমূল কংগ্রেসের মধ্যে দু’টো ভাগ৷ একটা বামপন্থী ভাগ, মানে তৃণমূল কংগ্রেসের একটা টিএমসি (এম) মার্কসবাদী, একটা টিএমসি (কে) কালীঘাট৷ কে কোনটা নেবে তাদের বিষয়৷ একটা বিষয় বোঝা যাচ্ছে,মমতা বন্দ্যোপাধ্যায় এটা কংগ্রেসের কাছ থেকে চুরি করেছিলেন, আর এরা চোরের উপরে বাটপাড়ি করছে৷ চোর আর বাটপাড়ের কারবার, আমরা এর মধ্যে নেই৷ ’’
ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর প্রস্তাব অনুযায়ী, ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। কলকাতা পুলিশ কমিশনারের কাছে জমা দেওয়া আবেদনে বলা হয়েছে, মঞ্চ, মাইক, লাউডস্পিকার এবং অন্যান্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরির জন্য ১৯ জুলাই সকাল ১০টা থেকেই ওই স্থান ব্যবহারের অনুমতি প্রয়োজন।
কর্মসূচি শেষ হওয়ার পর মঞ্চ ও অন্যান্য সামগ্রী খুলে না নেওয়া পর্যন্ত ওই স্থান তাদের দখলেই থাকবে বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে। অনুষ্ঠানের আয়োজন এবং সংশ্লিষ্ট সমস্ত ব্যবস্থার জন্য প্রয়োজনীয় পুলিশি অনুমতি চাওয়া হয়েছে।
২৭ জুন, ২০২৬ তারিখের এই আবেদনে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের (AITC) চেয়ারপার্সন অরূপ রায়ের স্বাক্ষর রয়েছে।
অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ও ২১ জুলাই ধর্মতলায় শহিদ দিবসের কর্মসূচি আয়োজনের জন্য কলকাতা পুলিশ কমিশনারের কাছে অনুমতি চেয়ে আবেদন করেছেন।
ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবির একটি দুই পাতার অভিযোগপত্র দায়ের করেছে। ২৭ জুন, ২০২৬ তারিখের ওই চিঠিটি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের (AITC) লেটারহেডে লেখা এবং তাতে দলের জাতীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজ্যসভার সাংসদ দোলা সেনের স্বাক্ষর রয়েছে। অভিযোগপত্রটি বিধাননগর পুলিশ কমিশনারেটের অধীন নিউ টাউন থানার ভারপ্রাপ্ত আধিকারিকের (ওসি) কাছে জমা দেওয়া হয়েছে।
Jun 28, 2026 10:28 PM IST
