Last Updated:
Sundarbans Illegal Resorts: সুন্দরবনের ম্যানগ্রোভ ধ্বংস করে গজিয়ে ওঠা অবৈধ ভেড়ি ও রিসর্ট রুখতে একজোট তিন সরকারি দফতর। ক্যানিং, গোসাবা ও বাসন্তীতে বেআইনি দখলদারদের চিহ্নিত করতে শুরু হচ্ছে যৌথ অডিট। এনজিটি-র কড়া অবস্থানের মুখে এবার জমি পুনরুদ্ধার করে বিপুল ম্যানগ্রোভ চারা রোপণের বড় প্রস্তুতি।
ক্যানিং, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: সুন্দরবনের কোথায় কতটা ম্যানগ্রোভ ধ্বংস জানতে চলবে সমীক্ষা। বনাঞ্চল ধ্বংস করে ভেড়ি বা হোটেল, রিসর্ট তৈরি হয়েছে কিনা তা দেখা হবে। সেই সঙ্গে জমির চরিত্র কী, কে সেটা ব্যবহার করছে তা খতিয়ে দেখবেন দক্ষিণ ২৪ পরগনার বন, সেচ এবং ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিকরা। সরকারি স্তরে চলছে নথি খতিয়ে দেখা চলছে। সুন্দরবনের রিসর্ট ধরে ধরে অডিট করার নির্দেশ দিয়েছেন বনমন্ত্রী মনোজ ওরাওঁ। বন দফতর সূত্রে জানা গিয়েছে, সুন্দরবনে কোর এলাকার কাছাকাছি কমপক্ষে ১৫টি রিসর্ট রয়েছে। অভিযোগ, যার মধ্যে অন্তত ১০টি তৈরি হয়েছিল ম্যানগ্রোভ ধ্বংস করে।
ক্যানিং ও বাসন্তীর বহু জায়গায় ম্যানগ্রোভ কেটে অবৈধ ভেড়ি তৈরি হয়েছে। সূত্রের খবর, ক্যানিং মহকুমা ছাড়াও নামখানা, কুলতলিতে এই ঘটনা ঘটেছে। ইতিমধ্যে দক্ষিণ ২৪ পরগনার ম্যানগ্রোভ অধ্যুষিত এলাকা পরিদর্শন করেছেন বনমন্ত্রী। তিনি নিজে দেখেছেন কীভাবে ম্যানগ্রোভ সাফ করে রিসর্ট তৈরি হয়েছে।
অডিট রিপোর্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে পৌঁছবে। রিসর্ট তৈরির আড়ালে কারা রয়েছে সেই সব খতিয়ে দেখা হচ্ছে।
জাতীয় পরিবেশ আদালত সুন্দরবনের সংবেদনশীল এলাকায় হোটেল বা রিসর্ট নির্মাণের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে।
South Twenty Four Parganas,West Bengal
