এমনই গুঞ্জন ছিল যে, সিনেমার শুটিংয়ের সময় তাদের মধ্যে প্রেম হয় এবং তারা এতটাই গভীরভাবে প্রেমে পড়েন যে, কোনও দেরি না করে বিয়ে করার সিদ্ধান্ত নেন। নার্গিস ও সুনীল দত্ত সংবাদমাধ্যম, চলচ্চিত্র জগতের মানুষ এবং ভক্তদের চোখের আড়ালে গোপনে বিয়ে করেন। তবে, তারা দুজনেই নিজেদের সিনেমা নিয়ে এতটাই সিরিয়াস ছিলেন যে, বিয়েটা গোপন রাখার সিদ্ধান্ত নেন।
