টাকা দ্বিগুণ হওয়ার হিসেব
এবার জানা যাক, কেন পোস্ট অফিসের এই প্রকল্পকে ‘Money Double’ Scheme বলা হয়। এর হিসেবও বেশ সহজ।
ধরা যাক, কিষান বিকাশ পত্রে ৫ লক্ষ টাকা এককালীন বিনিয়োগ করলেন। ৭.৫ শতাংশ বার্ষিক সুদের হিসেবে প্রথম বছরে সুদ হবে ৩৭,৫০০ টাকা। ফলে মূল টাকার সঙ্গে সুদ যোগ হয়ে এক বছর পর আপনার মোট টাকা দাঁড়াবে ৫,৩৭,৫০০ টাকা।
এরপর দ্বিতীয় বছরে এই ৫,৩৭,৫০০ টাকার উপর সুদ পাওয়া যাবে। ৭.৫ শতাংশ হারে সেই সুদের পরিমাণ হবে ৪০,৩১২.৫০ টাকা। ফলে দ্বিতীয় বছরের শেষে আপনার বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে প্রায় ৫,৭৭,৮১২.৫০ টাকা।
এইভাবে নির্ধারিত সময় পর্যন্ত চক্রবৃদ্ধি হারে হিসেব করলে ১১৫ মাস বা ৯ বছর ৭ মাসে ৫ লক্ষ টাকা ১০ লক্ষ টাকায় পরিণত হতে পারে, অর্থাৎ আপনার বিনিয়োগের পরিমাণ সরাসরি দ্বিগুণ হতে পারে।