Suvendu Adhikari | ‘আমার মনে হয় না এর আগে কোনও মুখ্যমন্ত্রী বা পুলিশমন্ত্রী পীড়িত পরিবারের কথা শুনেছেন বা বলেছেন। আমি এটা মনে করি ডিউটি। আগের লোক করেনি বলে, আমি করব না, তা নয়। সায়নী ঘোষ দেখা করেছেন। বিমান বন্দ্যোপাধ্যায় দেখা করেছেন। সামনাসামনি কথা হয়েছে। আমার মনে হয়েছে তাঁরা স্যাটিসফায়েড। যারা পুলিশের গাড়ি ভেঙেছে, রেললাইন উপড়েছে, তাদের ছাড় নয়। যারা ভোটে প্রত্যাখ্যাত হয়েছে, ভোটে হেরেছে, চিহ্নিত করা হয়েছে। রাজ্যের পুলিশ কর্তাদের বলেছি, এই ধরনের ঘটনা আটকাতে হবে। ন্যায় সংহিতা, সুপ্রিম কোর্ট, পকসো আইন–যা যা আছে। রাজ্য সরকারের যা মনোভাব, তারা মেনে চলতে হবে। আগের দিন মিসিং ডায়েরি হয়েছে, আমি সব খতিয়ে দেখেছি। DGP-কে ৭২ ঘণ্টা সময় দিয়েছি, রিপোর্ট পেলেই ব্যবস্থা নেব। এই সময়ের মধ্যে ১% শিথিলতা থাকলেও কড়া অ্যাকশন হবে’, বারুইপুরে বললেন শুভেন্দু অধিকারী।”I don’t think any Chief Minister or Home Minister has ever listened to or spoken with the victim’s family before. I consider it my duty. Just because those before me didn’t do it doesn’t mean I won’t. Sayani Ghosh has met the family. Biman Banerjee has also met them. They spoke face-to-face. I feel they are satisfied. Suvendu Adhikari said in Baruipur.