Last Updated: May 16, 2026, 20:11 IST
আজ থেকে রাজ্যে সব ধরনের তোলাবাজি বন্ধে হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ এ দিন ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠকের পর এমনই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আজ থেকে কোনও হকার, টোটো, অটোর থেকে টাকা তোলা যাবে না৷ সিন্ডিকেট-কাটমানি খাওয়াও বন্ধ করতে হবে৷ কেউ টাকা চাইলে সরাসরি থানায় গিয়ে অভিযোগ জানানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ পুলিশকেও আইন মেনে করার নির্দেশ দিয়েছেন তিনি৷ শুভেন্দু অধিকারী বলেন, পুলিশ শৃঙ্খলাপরায়ণ বাহিনী৷ সরকার তাদের স্বার্থ দেখবে, পুলিশও আইনের শাসন প্রতিষ্ঠা করবে৷ এতদিন শাসকের আইন চলত, এবার থেকে আইনের শাসন চলবে৷ রাজ্যে বিএনএস কার্যকর করারও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷