Last Updated:
Suvendu Adhikari: শপথ গ্রহণ করেই শনিবার সন্ধ্যায় ড: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাসভবনে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ মাল্যদান করলেন ড: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে৷
কলকাতা: শপথ গ্রহণ করেই শনিবার সন্ধ্যায় ড: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাসভবনে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ মাল্যদান করলেন ড: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে৷ এদিন শুভেন্দু জানালেন, ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করার চিন্তাভাবনা রয়েছে৷ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়-সহ বিভিন্ন জ্ঞানীগুণি মানুষের বাড়ি এবং বিভিন্ন তীর্থস্থানেরও সংস্কার করা হবে বলেও রাজ্যের মুখ্যমন্ত্রী৷
শুভেন্দু বলেন, স্বাধীন গণতান্ত্রিক ভারতেকে তৈরি তথা পশ্চিমবঙ্গকে তৈরির পেছনে ড: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদানের কথা স্মরণ করেন তিনি৷ পশ্চিমবঙ্গ দিবস প্রসঙ্গে তিনি বলেন, ‘‘২০ জুন পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করার চিন্তাভাবনা রয়েছে। আমরা এটা ক্যাবিনেটে তুলব৷’’
প্রসঙ্গত, ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালনের তীব্র বিরোধিতা করে রাজ্যের পূর্ববর্তী শাসক দল তৃণমূল কংগ্রেস৷ অন্যদিকে এদিন শুভেন্দুর শপথের গ্রহণের দিনেই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও আয়োজন করা হয়েছে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে৷ সেখানে অনুষ্ঠান শুরু আগে সকলের উপস্থিত সকলের উদ্দেশ্যে জোটের বার্তা দেন মমতা৷
মমতা বলেন, “চারদিকে সন্ত্রাসের বজ্রাঘাত চলছে। আমি যত রাজনৈতিক বিরোধী দল আছে, আমি তৃণমূল কংগ্রেসের থেকে আবেদন জানাচ্ছি৷ যদি মনে হয়, আবেদনটা গ্রহণযোগ্য, গ্রহণ করবেন৷ না হলে করবেন না৷ সেটা আপনাদের অধিকার৷ আবেদন জানাতে তো কোনও অসুবিধা নেই৷ সব সমস্ত ছাত্র-যুব সংগঠন, এনজিও-কে বলব জোট বাঁধুন। আমরা চাই একটা যৌথ প্ল্যাটফর্ম তৈরি হোক৷ যাঁরা বিজেপি বিরোধী, এমনকি, .যদি বলেন লেফিস্ট, আমার কোনও ইগো নেই। আমি সবাইকে নিয়ে চলতে চাই৷ আজকে যা অবস্থা, বিজেপিকে যদি রুখতে চাই লেফট, আলট্রা লেফ, সব রাজনৈতিক দল, কেন্দ্রে তো আমরা লড়বই, কিন্তু, বাংলাতেও যদি জোট করতে চান, আমি ৪টে থেকে ৬টা পর্যন্ত আছি অফিসে৷ আমি রবীন্দ্রনাথের সামনে দাঁড়িয়ে এই আবেদনটা রাখলাম৷ রাজনৈতিক ভাবে আমাদের ফার্স্ট শত্রু বিজেপি৷”
Kolkata,West Bengal
