Last Updated:
Suvendu Adhikari: তিনি জানান, ‘‘প্রাইমারি, আপার প্রাইমারি, কলেজ, বিশ্ববিদ্যালয় কীভাবে আধুনিক শিক্ষা ব্যবস্থা দেওয়া যায় বেসরকারি ব্যবস্থার উপর নির্ভর করতে না হয়, বিদ্যা মন্দিরগুলিকে আধুনিক করণ করা যায় সে নিয়ে আলোচনা হয়েছে।’’
কলকাতা: সোমবার বিকেলে বিকাশ ভবনে রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্যের উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথ চটোপাধায় এবং স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন। জানা গিয়েছে, সেই বৈঠক শেষে রাজ্য সরকার প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছে আগামী ২ বছর রাজ্যে নতুন কোনও বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান স্বীকৃতি পাবে না৷ সমস্ত বেসরকারি প্রতিষ্ঠান অডিট করা হবে। বেসরকারি স্কুল কলেজ বিএড ডি এল এড এবং ল’কলেজ যদি সঠিক কাগজপত্র না দেখাতে পারে, তাহলে সেগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে৷ এমনটাই সিদ্ধান্ত হয়েছে এদিনের বৈঠকে। ‘শিক্ষাকে পণ্য হতে দেব না’, কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। পাশাপাশি, সোমবার বিকাশ ভবনে বৈঠকের পরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, শিবপুরের আইআইএসটি-কে (শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ নামে পরিচিত) এবার আইআইটি করার প্রস্তাব দেবে রাজ্য সরকার৷
রাজ্যের অন্যতম নামী সরকারি প্রাচীন ইঞ্জিনিয়ারিং কলেজ শিবপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আইআইইএসটি-কে এবার আইআইটি প্রস্তাব মুখ্যমন্ত্রীর, এমনটাই সূত্রের খবর। সোমবারের বৈঠকে সেই প্রস্তাব জমা পড়েছে কেন্দ্রের কাছে। শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ বেসু৷ তারপর আইআইইএসটি। শিক্ষা প্রতিষ্ঠানটি আইআইটি করা হলে সেখানে শিক্ষার মান বাড়বে বলে মনে করছে রাজ্য সরকার। আন্তর্জাতিক স্তরে প্রতিষ্ঠিত হবে এই ইঞ্জিনিয়ারিং কলেজ।
পাশাপাশি, এই দিনের বৈঠকে কেন্দ্রীয় শিক্ষানীতি চালু করণীয় আলোচনা হয়েছে এমনটাই জানা গিয়েছে। এছাড়াও, দীর্ঘদিন ধরে পুরো নিগমের ছাড়পত্র না পাওয়ায় আইআইএম কলকাতার টাকা আটকে ছিল। এবার আইআইএম কলকাতা কেন্দ্রের কাছ থেকে ৫০০ কোটি টাকা পেতে চলেছে।
Jul 13, 2026 11:06 PM IST
