Last Updated:
মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম উত্তরবঙ্গ সফরে আসছেন শুভেন্দু অধিকারী, যেখানে তিনি শিলিগুড়ি পার্টি অফিসে বৈঠক ও উত্তরকন্যায় প্রশাসনিক কর্মসূচিতে অংশ নেবেন। দিনভর ব্যস্ত সূচির পর তিনি বাগডোগরা থেকে কলকাতার উদ্দেশে ফিরে যাবেন।
কলকাতাঃ আজ, বুধবার মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সকাল ৯টা নাগাদ তিনি চিনার পার্কের বাড়ি থেকে বের হবেন। সকাল ৯টা ৩০ মিনিটে ব্যক্তিগত বিমানে কলকাতা থেকে বাগডোগরার উদ্দেশে রওনা দেবেন তিনি।
সকাল ১০টায় বাগডোগরা বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তাঁর। এরপর সকাল ১০টা ৩০ মিনিট নাগাদ শিলিগুড়ির পার্টি অফিসে বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বেলা সাড়ে ১১টার দিকে তিনি উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন। সফরসূচিতে একটি উড়ালপুল উদ্বোধন এবং একটি মন্দির দর্শনের কর্মসূচিও রয়েছে। বেলা ২টা ৩০ মিনিট নাগাদ বাগডোগরা বিমানবন্দর থেকে ব্যক্তিগত বিমানে কলকাতার উদ্দেশে রওনা দেবেন তিনি। দিনভর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঠাঁসা কর্মসূচি।
প্রসঙ্গত, রাজ্যে ক্ষমতার পালাবদলের পর থেকেই প্রশাসনের সর্বস্তরে কড়া নজরদারির পাশাপাশি প্রশাসনিক কার্যবিধি নিশ্চিত করার কাজ শুরু করেছে নতুন সরকার। মুখ্যমন্ত্রী পদে বসার পর কলকাতা এবং নবান্নের পাশাপাশি উত্তরবঙ্গের দিকেও যে নতুন সরকার সমানভাবে নজর দিচ্ছে, সেই বার্তা দিতেই এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজ্যের রাজনৈতিক ও প্রশাসনিক মহল।
সব মিলিয়ে, উত্তরবঙ্গের ৮ জেলার ৫৪টি বিধানসভা কেন্দ্রের মধ্যে অধিকাংশই নিজেদের দখলে রাখল বিজেপি। উল্লেখ্য, ২০১৯-এর লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের ৮টি আসনের মধ্যে, সাতটিতেই জয়ী হয়েছিল বিজেপি। তৃণমূলকে খালি হাতে ফিরতে হয়েছিল। কংগ্রেস পেয়েছিল একটি।
Kolkata,West Bengal
